,

ব্রাহ্মণবাড়িয়া ৩ ভুয়া সাংবাদিক ও মানবাধিকার কর্মী গ্রেফতার (ভিডিও)

fals jurnalistআমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ায় প্রতারণা করে সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে ৩ ভুয়া সাংবাদিক ও মানবাধিকার কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার কালিসীমা গ্রাম থেকে পুলিশ তাদেরকে আটক করে। আটককৃতরা হলো- দৈনিক দিন-প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি পরিচয় ধারী সাজ্জাদ হোসেন, মানবাধিকার সংগঠন হিউম্যান রাইট ওয়াচের নামে পরিচয় ধারী শাহাদাৎ হোসেন ও দিন-প্রতিদিন পত্রিকার পরিচয় দানকারী মোঃ মহসিন মিয়া। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সাথে থাকা অপর একজন ভ’য়া সাংবাদিক পালিয়ে যায়। সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ বলেন,আটককৃতরা নিজেদেরকে মানবাধিকার কর্মী ও সাংবাদিক পরিচয় দিয়ে সাধারণ মানুষকে হয়রানী করে চাঁদা আদায়ের চেষ্টা করছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌছে ৩ ভুয়া সাংবাদিক ও মানবাধিকার কর্মী কে আটক করে।  আজ শুক্রবার সকালে মামলা গ্রহন করে আদালতে প্রেরন করা হয়েছে।

http://youtu.be/dtYQOPfm2u0

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের