,

সিরাজগঞ্জে পুলিশসহ ১০ জন গুলিবিদ্ধ

523a96295ed23-sirajgonjডেস্ক রির্পোট:সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় আজ শুক্রবার ভোরে পুলিশের সঙ্গে ডাকাতদের গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ ১০ জন আহত হয়েছেন।

উপজেলার মান্নাননগর-রানীরহাট আঞ্চলিক সড়কের ঘরগ্রাম বাজারে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ পাঁচ ডাকাতকে আটক করা হয়েছে। পুলিশ একটি শাটারগান, পাঁচটি গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।

গুলিতে আহত ব্যক্তিরা হলেন তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান, উপপরিদর্শক (এসআই) মির্জা মোজাহারুল ইসলাম, উপপরিদর্শক (এসআই) সোহেল রানা, সহকারী উপপরিদর্শক (এএসআই) হাফিজ উদ্দীন ও কনস্টেবল আবদুল হান্নান। গ্রেপ্তার গুলিবিদ্ধ ডাকাতেরা হলেন আবদুল মমিন (৩৬), আলহাজ মণ্ডল (২৬), জিয়া সরদার (২৮), আবুল কালাম (৩২) ও আনোয়ার হোসেন (৩৮)।

থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ডাকাতির প্রস্তুতি নেওয়ার খবর পেয়ে তাড়াশে পুলিশ অভিযান চালায়। এ সময় ডাকাতেরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। দুই পক্ষের গুলিবিনিময়ে তাড়াশ থানার ওসিসহ পাঁচজন পুলিশ সদস্য আহত হন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি শাটারগান, পাঁচ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রসহ গুলিবিদ্ধ পাঁচ ডাকাতকে আটক করে।

ওসি আতাউর রহমানের ভাষ্য, ডাকাতদের পুলিশের পাহারায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের জিজ্ঞাসাবাদ শেষে জেলহাজতে পাঠানো হবে। এ ব্যাপারে তাড়াশ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন