বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামীলীগ ও যুবলীগের বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে কসবায় প্রতিবাদ সভা

amiligআমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলা আওয়ামীলীগ ও যুবলীগের কমিটি বাতিলের দাবিতে  বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
কসবা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আনিসুল হক ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রুহুল আমিন ভূইয়া বকুল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এমজি হাক্কানী, সাবেক ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন ইকবাল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শহিদুল্লাহ, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম ভূইয়া রংগু, উপজেলা আওয়ামীলীগের সদস্য ও পৌর কাউন্সিলর মোঃ আবু জাহের, অধ্যক্ষ মোঃ আকরাম খান, বায়েক ইউপি চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন, মূলগ্রাম ইউপি চেয়ারম্যান মোঃ মইনুল ইসলাম, মূলগ্রাম ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ শাহআলম, বিনাউটি ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট এস.এম দুলাল, মেহারী ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ আলম মিয়া, উপজেলা আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট শাহজাহান, কাজী গোলাম আম্বিয়া, অধ্যাপক জাফরুল হোসেন, মোঃ নিজাম উদ্দিন সরকার ধনু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তারেক মাহমুদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ এমরান উদ্দিন জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, কাজী মানিক, সাংগঠনিক সম্পাদক মোঃ রুস্তম খা, পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেন রিমন, বিনাউটি ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ বাচ্চু মিয়া প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, গত ১১ই নভেম্বর উপজেলা আওয়ামীলীগ ও যুবলীগের পকেট কমিটি বাতিলের দাবিতে কয়েক হাজার লোকের শান্তিপূর্ণভাবে লাঠি মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বক্তাগণ অবিলম্বে উপজেলা আওয়ামীলীগ ও যুবলীগের বিতর্কিত কমিটি বাতিলের দাবি জানান।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা