,

আশুগঞ্জে গণপিটুনিতে ডাকাত নিহত

gono dolayআমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গণপিটুনিতে অজ্ঞাতনামা ডাকাত নিহতের ঘটনায় থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পুলিশ বাদি হয়ে অজ্ঞাতনামা ১০০/১৫০জন লোকদেরকে আসামী করে এই মামলা দায়ের করা হয়। এদিকে গণপিটুনীতে ডাকাত নিহতের ঘটনার পর পুলিশী টহল বাড়ানো হলেও  ডাকাতরা আবারো হামলা করতে পারে এ আশংকায় ৪টি চাতালকলের প্রায় ৪শতাধিক শ্রমিক পালিয়ে গেছে। এতে বিপাকে পড়েছে এসব চাতালকলের মালিকরা।
চাতাল শ্রমিকরা জানান, গত রবিবার রাতে একদল ডাকাত ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জের সোনারামপুরের ফাহিম-২ রাইছ মিলে হানা দিয়ে এক শ্রমিককে তার স্ত্রীসহ উঠিয়ে নির্জন স্থানে নিয়ে গিয়ে ওই শ্রমিকের স্ত্রীকে পাশবিক অত্যাচার করে। পরে প্রায় ২ ঘন্টা পর তাদেরকে ছেড়ে দেয়।  বিষয়টি চাতাল শ্রমিকরা মিলের মালিককে অবহিত করে। গত মঙ্গলবার রাতে ডাকাতরা আবারো হানা দিলে চাতাল শ্রমিক ও আশেপাশের লোকজন একত্রিত হয়ে তাদের ধাওয়া করে এবং এক ডাকাতকে গনপিটুনী দেয়। পরে তাকে  ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে রাতেই সে সেখানে মারা যায়।
এ ঘটনার পর পুলিশী টহল জোরদার করা হলেও আবারো ডাকাতদল হামলা করতে পারে এ আশংকায় ফাহিম-২ সহ আশেপাশের চারটি চাতাল কল থেকে প্রায় ৪শতাধিক শ্রমিক ভয়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে ফাহিম-২ অটো রাইছ মিলের মালিক মোঃ জসিম উদ্দিন ও ম্যানেজার আলমগীর বলেন, প্রায় প্রতিরাতেই এসব চাতালে ডাকাতদল আক্রমন করতো। এ ঘটনার পর ডাকাতের আতংকে ফাহিম-১, ২ এবং সানমুন-১,২ মিল থেকে প্রায় ৪শতাধিক শ্রমিক ভয়ে পালিয়ে গেছে। এতে আমরা ক্ষতির মধ্যে পড়েছি।
এ ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু জাফর বলেন, গণপিটুনিতে নিহতের ঘটনায় পুলিশ বাদি হয়ে অজ্ঞাতনামা ১০০/১৫০জন লোকদেরকে আসামী করে এই মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে শ্রমিকদের নিরাপত্তায় পুলিশ টহল বাড়ানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ