,

সর্বত্র গুম–খুন চলছে: এরশাদ

102e6ce1f6912426516c38a6c3b3f3d6-12

ডেস্ক রির্পোট :জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশে গণতন্ত্র নেই, সুশাসনের অভাব বিরাজ করছে। সর্বক্ষেত্রে নৈরাজ্য, গুম, খুন ও সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে। জাতীয় পার্টি ক্ষমতায় এলে সুশাসনের প্রতিষ্ঠা করে দেশকে নৈরাজ্য ও সন্ত্রাসমুক্ত করে নতুন বাংলাদেশ গড়ে তুলবে।

গতকাল বুধবার বিকেলে চট্টগ্রামের জাতীয় পার্টি আয়োজিত লালদীঘি ময়দানের এক জনসভায় প্রধান অতিথির ভাষণে এরশাদ এসব কথা বলেন। নগর জাতীয় পার্টির আহ্বায়ক ও সাংসদ মাহজাবীন মোরশেদের সভাপতিত্বে গতকালের সমাবেশে পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু, সাবেক মন্ত্রী মাইদুল ইসলাম, সাংসদ সৈয়দ আবু হোসেন বাবলা, সাংসদ এম এ হান্নানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তৃতা করেন।

জনসভায় চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বক্তৃতা শুরু করেন এরশাদ। তিনি জনতার উদ্দেশে বলেন, ‘ক্যান আছোন?’ (কেমন আছেন?) এরপর তিনি বলেন, ‘গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ক্ষমতা ছেড়ে দিয়েছিলাম। কিন্তু ২৪ বছরে দেশের মানুষ কিছুই পায়নি। দুই দল সন্ত্রাসের রাজনীতি কায়েম করেছে। এ অবস্থা থেকে একমাত্র জাতীয় পার্টি জাতিকে মুক্তি দিতে পারবে।’

জাতীয় পার্টিকে ক্ষমতায় আনার আহ্বান জানিয়ে এরশাদ বলেন, ‘আবার ক্ষমতায় এলে চট্টগ্রামকে অর্থনীতির প্রাণকেন্দ্র বানাব। এখন বাংলাদেশের প্রধান সমস্যা সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি। মানবিক মূল্যবোধের অভাবে এসব বাড়ছে। এসব কেন হচ্ছে? কারণ, দেশে সুশাসন নেই। দুঃশাসনের কারণে অস্থির পরিস্থিতি বিরাজ করছে।’

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমালোচনা করে এরশাদ বলেন, ‘তিনি মুক্তিযোদ্ধা হলেও ক্ষমতায় গিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে ধূলিসাৎ করেছেন। আর বেগম জিয়া আরও একধাপ এগিয়ে স্বাধীনতাবিরোধীদের হাতে জাতীয় পতাকা তুলে দিয়েছেন।’

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ