,

ঘড়ির দাম দুই কোটি ডলার!

b03b94661c809b3e673145587b5bbb09-5আন্তর্জাতিক ডেস্ক :একটি টেবিলঘড়ি নিলামে দুই কোটি ১৩ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছে। সুইজারল্যান্ডে গত মঙ্গলবার ওই নিলাম অনুষ্ঠিত হয়। খবর এএফপির।

স্বর্ণনির্মিত ঘড়িটি সুইজারল্যান্ডের খ্যাতনামা ঘড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান প্যাটেক ফিলিপ কোম্পানির তৈরি করা। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্যাংকার হেনরি গ্রেভস ১৯২৫ সালে অর্ডার দিয়ে এটি তৈরি করিয়েছিলেন। তাঁর নামানুসারে এটির নামকরণ করা হয় ‘হেনরি গ্রেভস সুপারকমপ্লিকেশন’। এ ধরনের নামের কারণ ঘড়িটির নির্মাণকৌশল ও কাজের সূক্ষ্মতা ও জটিলতার শেষ নেই।

আধা কেজির বেশি ওজনের হাতে তৈরি ঘড়িটিতে ৯০০টি পৃথক যন্ত্রাংশ রয়েছে। যন্ত্রাংশগুলো ঠিকঠাক লাগিয়ে ঘড়িটি চালু করতে প্যাটেক ফিলিপের সময় লেগেছিল পাঁচ বছর। সব মিলিয়ে এটিকে বলা হচ্ছে বিশ্বের ‘সবচেয়ে জটিলতাপূর্ণ’ ঘড়ি।

জেনেভায় নিলামকারী প্রতিষ্ঠান সাদাবি’স ওই নিলামের আয়োজন করে। ঘড়িটি দেড় কোটি ডলারে বিক্রি হবে বলে আশা করা হচ্ছিল। তবে দাম উঠতে উঠতে একপর্যায়ে তা নতুন বিশ্ব রেকর্ড গড়ে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ