,

ধুম-ফোরে আসছে শাহরুখ পুত্র আরিয়ান

aryan-300x160

বিনোদন প্রতিবেদক :আদিত্য চোপড়ার ছবি ‘ধুম’ ব্র্যান্ডের সঙ্গে এর আগে বলিউডের বহু তারকার নাম জড়িয়েছে। ‘ধুম’, ‘ধুম-২’, ‘ধুম-থ্রি’তে অভিনয় করতে দেখা গেছে হৃত্বিক রোশন, আমির খান, অভিষেক বচ্চন, জন অ্যাব্রাহামদের মতো সুপারস্টারদের। এবার আসতে চলেছে ‘ধুম ফোর’।
 
আর এই নয়া প্রজেক্টে দর্শকদের জন্য অপেক্ষা করছে নয়া চমক। আদিত্য চোপড়ার হাত ধরে রুপোলি দুনিয়ায়ে পা রাখতে চলেছেন শাহরুখ পুত্র আরিয়ান খান। অন্তত কানাঘুষোয় এমনই শোনা যাচ্ছে। আর ‘ধুম ফোরে’ ভিলেনের চরিত্রে সম্ভবত অভিনয় করবেন বলিউডের আরও এক সুপারস্টার, সালমান খান। তবে সবচেয়ে বড় গুঞ্জন শোনা যাচ্ছে যে শাহরুখ খানও হয়তো এই প্রজেক্টের সঙ্গে যুক্ত হতে চলেছেন। কারণ এক ওয়েবসাইটের খবর অনুযায়ী, শাহরুখকে বলতে শোনা গেছে,তিনিও ধুম  ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে উত্সাহী এবং কাজ করতে আগ্রহী।
তবে প্রথমে শোনা গিয়েছিল শাহরুখ নিজের ছেলে আরিয়ানকে ‘ধুম-সিক্সে’র হাত ধরে রুপোলি পর্দায় আনতে চেয়েছিলেন, এবং তিনি নিজে সেই ছবিটি আদিত্য চোপড়ার সঙ্গে যৌথভাবে প্রযোজনা করবেন বলেও জানিয়েছিলেন। কিন্তু আদিত্য চোপড়ার তরফে জানানো হয়, সেই ছবি শুরু করতে করতে আরও বেশ কয়েক বছর লেগে যাবে, যখন হয়তো আরিয়ানের বয়স ২১ বছর হয়ে যাবে।
তাই সবদিক খতিয়ে দেখে শাহরুখ সিদ্ধান্ত নেন তার ছেলে আরিয়ানকে ধুম ফোরের মাধ্যমেই তিনি বলিউডের সঙ্গে পরিচয় করাবেন।আগামীকালই আরিয়ান সতেরো বছরের হয়ে যাবে, এবং তার বাবা মনে করেন এটাই সঠিক সময় তাঁর ছেলেকে বলিউডে নিয়ে আসার জন্যে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ