,

ব্যস্ত তানিয়া

49790_e2বিনোদন প্রতিবেদক :জনপ্রিয় অভিনেত্রী তানিয়া আহমেদ। দীর্ঘদিন টিভি নাটকে অভিনয়ের পর এবার চলচ্চিত্র পরিচালনায় নাম লেখিয়েছেন। সমপ্রতি তার পরিচালিত প্রথম ছবি ‘গুড মর্নিং লন্ডন’ ছবিটির শুটিং শেষ হয়েছে। শুটিংয়ের পর এবার নতুন ব্যস্ততা শুরু হয়েছে পোস্ট-প্রোডাকশন নিয়ে। তানিয়া বলেন, ছবির শুটিং শেষ করে আসার পর এখন এডিটিং নিয়েই ব্যস্ত সময় যাচ্ছে। শুটিংয়ের চেয়ে এটি অনেক কঠিন একটি কাজ। তবে আমার বিশ্বাস আছে সব ভালভাবে শেষ করতে পারবো। প্রথমবারের মতো ছবির পরিচালনায় এলেন তানিয়া। অনেক প্রত্যাশা এ ছবিটি নিয়ে। এ প্রসঙ্গে তিনি বলেন, ছবিটি নিয়ে অনেক প্রত্যাশা রয়েছে। বলতে পারেন এটা আমার জন্য বড় একটি চ্যালেঞ্জ। অবশ্য কাজের ক্ষেত্রে বেশ সহযোগিতা পেয়েছি। আমার ইউনিটের শিল্পী-কলাকুশলী সবার যে আন্তরিকতা আর ভালবাসা ছিল তাতে মনেই হয়নি আমি কোন নতুন ছবি নির্মাণ করছি। আগে যা দেখেছি এখন এডিটিংয়ের সময়ও সেই একই চিত্র দেখছি। সবাই খুব ভালভাবে সহযোগিতা করছেন। আশা করি এমনটা শেষ পর্যন্ত পেলে আমি সফল হতে পারবো। তানিয়া আহমেদের পরিচালনায় এ ছবিতে অভিনয় করেছেন তারিক আনাম খান, মীর সাব্বির, বিদ্যা সিনহা মীম, ইরফান সাজ্জাদ প্রমুখ। ছবির এ ব্যস্ততার কারণে আপাতত কোন নতুন টিভি নাটকের কাজে হাত দিচ্ছেন না তানিয়া। এ প্রসঙ্গে তিনি বলেন, আমার কাছে এরই মধ্যে বেশ কয়েকটি নাটকের প্রস্তাব এসেছিল। ছবিটির কাজে বেশি সময় দিতে হচ্ছে। যে কারণে এ মুহূর্তে নতুন কোন নাটকের কাজে হাত দিতে পারছি না। এদিকে অভিনয়ের পাশাপাশি ‘আজকের অনন্যা’ ও ‘আমি আর মা’ নামে দুটি অনুষ্ঠান উপস্থাপনাও করছেন তানিয়া। শুধু এ দুটোর শুটিংয়েই সময় দিচ্ছেন তিনি। বাকি সময়টা ছবির এডিটিং নিয়ে ব্যস্ত থাকছেন জনপ্রিয় এই অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ