,

এতকিছুর পরও প্রেমে প্রত্যাখান!

f98598ef1d1d8b5a4ff29f7ef80e94d4-99.iphones.proposal.2আন্তর্জাতিক ডেস্ক :টাকা দিয়ে হয়তো অনেক কিছুই মেলে। কিন্তু প্রেমের ক্ষেত্রে এ হিসেব মেলে না। না হলে ৯৯টি আইফোন-৬ কিনে সেগুলো দিয়ে ‘লাভ’ বানিয়েও এক তরুণীর মন পেলেন না চীনা যুবক।

টাকাই সবকিছু হয় না। চীনের যুবকের প্রেম প্রত্যাখ্যান হওয়ার মধ্য দিয়ে এ কথাটাই আবারও প্রমাণিত হলো। 

এনডিটিভির খবরে জানানো হয়, আজ মঙ্গলবার চীনের ওয়াংঝুর তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রোগ্রামার এক যুবক পছন্দ করেন এক তরুণীকে। সেই তরুনীকে প্রেমের প্রস্তাব দিতে দিয়ে করে বসলেন এক অদ্ভুত কাণ্ড। ৯৯টি আইফোন-৬ সাজিয়ে ‘লাভ’ বানিয়ে ভালোবাসার কথা জানালেন ওই তরুণীকে। কিন্তু বিধিবাম, এতেও মন গললো না তরুণীর।

বিশ্ব ভালোবাসা দিবসের আলোকে চীনে প্রতি বছরের ১১ নভেম্বর ‘সিঙ্গেলস ডে’ পালন করা হয়। এদিন একটি দুটি নয় ৯৯টি আইফোন কেনেন ওই চীনা যুবক। এতে পকেট থেকে খসেছে তার দুই বছরের বেতনের পুরোটাই। এর পরিমাণ ৮২ হাজার ডলার। (৮০ টাকা ধরে বাংলাদেশি টাকায় ৬৫,৬০০০০ টাকা)। এরপর সেই ফোনগুলো দিয়ে ‘লাভ’ প্রতীক বানিয়ে ওই তরুণীর কাছে প্রেম নিবেদন করেন। কিন্তু এতকিছুর পরও সাড়া পাননি যুবক। প্রত্যাখ্যাত হলেন চীনা যুবক।

ওই চীনা যুবকের ক্ষেত্রে হচ্ছে, ‘প্রেমিকা নেই তো কী হয়েছে, আইফোন আছে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর