,

কাদের সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার নির্দেশ

kader siddiqডেস্ক রির্পোট :বঙ্গবীর কাদের সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকেলে ঢাকার অতিরিক্ত সিএমএম আলী মাসুদ শেখ এ আদেশ দেন। একটি মানহানি মামলায় কাদের সিদ্দিকী আদালতে হাজির না হওয়ায় এ আদেশ জারি করা হয়।
‘রাজাকার স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে যুদ্ধাপরাধীদের বিচার সম্ভব নয়’ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে এমন মন্তব্যের কারণে তার বিরুদ্ধে মামলা হয়। রুহুল আমীন মজুমদার নামের এক ব্যক্তি বাদী হয়ে গত ১৯ ফেব্রুয়ারি আদালতে মামলা করলে আদালত সমন জারি করেন। পরে কাদের সিদ্দিকী জামিন নেন। এরপর আনীত অভিযোগের শুনানি শেষে আদেশের জন্য তারিখ ধার্য করা হয়। এরপর মামলাটি বদলী হয়ে আলী মাসুদ শেখের আদালতে নেয়া হয়। আদালতের ১৪ টি তারিখ অতিবাহিত হলেও কাদের সিদ্দিকী হাজির হননি। যার কারণে আজ আদালত জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন এবং আদালতে উপস্থিত না হবার কারণ জানাতে নির্দেশ দেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ