,

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অজ্ঞাত যুবকের মৃত্যু

deathনিজস্ব প্রতিবেক : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, গত রবিবার সকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বুধন্তী জামিয়া ইসলামিয়া মাদ্রাসার পুকুর থেকে অজ্ঞাত (২৫) এক যুবককে গুরুতর আহত ও সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে ইসলামপুর ফাঁড়ির পুলিশ। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার রাতে মারা যায়।

ইসলামপুর ফাঁড়ির এসআই শফিকুল ইসলাম জানান, কে বা কারা অজ্ঞাত ওই যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে মাদ্রাসার পুকুরে ফেলে যায়। মাদ্রাসার শিক্ষকরা ভোরে অজু করার সময় তাকে পানিতে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। নিহত ব্যক্তির কোন পরিচয় পাওয়া যায়নি। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব জানান,  মঙ্গলবার অজ্ঞাত ওই যুবকের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে।


 

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা