,

নাইজেরিয়ায় স্কুলে আত্মঘাতী হামলাঃ ৪৭ শিক্ষার্থী নিহত

news-image

blastনাইজেরিয়ায় স্কুল লক্ষ্য করে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সোমবারের এ হামলায় অন্তত ৪৭ জন নিহত হয়েছে বলে খবরে জানিয়েছে বিবিসি ও এএফপি। আহত হয়েছে ৭৯ জনেরও বেশি।

পুলিশ বলছে, দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় পোটিসকাম শহরে শিক্ষার্থীর ছদ্মবেশে এক ব্যক্তি আত্মঘাতী এই হামলা চালায়। স্কুল শুরুর ঠিক আগে শিক্ষার্থীরা যখন মাঠে জমা হচ্ছিল, সেসময় এই হামলা চালানো হয়।

সোমবারের বিস্ফোরণের পর রক্তাক্ত স্কুল চত্বর জুড়ে আহত-নিহতদের দেহ, জুতা-স্যান্ডেল ছড়িয়ে-ছিটিয়ে ছিল। ঘটনাস্থল থেকে বহু শিক্ষার্থীকে অ্যাম্বুলেন্সে করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এখন পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি। তবে পুলিশ ধারণা করছে, কট্টর ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠী বোকো হারাম এই হামলার সাথে জড়িত থাকতে পারে। জঙ্গি গোষ্ঠীটি এর আগেও এই শহরেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে। গত এপ্রিলে তারা শতাধিক স্কুল ছাত্রীকে অপহরণ করেছিল ।

বোকো হারামের নামের অর্থ ‘পশ্চিমা শিক্ষা হারাম, অর্থাৎ নিষিদ্ধ। এরা মেয়েদের প্রাতিষ্ঠানিক শিক্ষার ঘোর বিরোধী। আর ছেলেদের জন্য কেবল ধর্মীয় শিক্ষার পক্ষে। এই জঙ্গি গোষ্ঠী একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ২০০৯ সাল থেকে সশস্ত্র লড়াই শুরু করে।

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান