,

ব্রাহ্মণবাড়িয়ায় কওমী ঐক্য পরিষদের বিক্ষোভ ও সমাবেশ

BBaria Mapনিজস্ব প্রতিবেক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে বোরকা পরিহিতা পর্দানিশীন ছাত্রীকে নির্যাতন ও হল থেকে বহিস্কার এবং নরসিংদীতে তাবলীগ জামাতের উপর হামলার প্রতিবাদে সোমবার ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কওমী ঐক্য পরিষদ। সকাল সাড়ে ১০টায় শহরের কান্দিপাড়ায় জেলা জামিয়া ইউনুছিয়া মাদ্রাসা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে মাওলানা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাওলানা জুবায়ের, মাওলানা শোয়াইব, মাওলানা মোশাররফ, মাওলানা তোফায়েল প্রমুখ। বক্তারা অবিলম্বে হল থেকে বহিস্কৃত ছাত্রী ফিরিয়ে আনা এবং আল্লাহ ও রাসুল সর্ম্পকে কটুক্তিকারীদের বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা গ্রহনের দাবী জানান। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসুচী দেওয়ার হুশিয়ারি প্রদান করে।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ