,

কলকাতা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য ছবি ‘রতন’

49616_Raton

বিনোদন প্রতিবেদক :কলকাতা চলচ্চিত্র উৎসবে যে ১৮০টি স্বল্পদৈর্ঘ্য ছবি দেখানো হচ্ছে তার মধ্যে মনোনীত হয়েছে বাংলাদেশের একটি। মুক্তিযুদ্ধের ওপর ভিত্তি করে ছবিটি নির্মাণ করেছেন বুলবুল বিশ্বাস। মুহম্মদ জাফর ইকবালের গল্প ‘রতন’ অবলম্বনে ছবিটি নির্মিত হয়েছে। ২৮ মিনিটের ‘রতন’ নামের এ ছবিটি তৈরি হয়েছে মুক্তিযুদ্ধে বাবা-মা হারানো এক কিশোরকে কেন্দ্র করে। রতনের চরিত্রে অভিনয় করেছে রাসেল। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মাহমুদুল ইসলাম মিঠু, রাশেদ মামুন অপু, বীথি, রাজু খান, মুন্নি তালুকদার প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছেন আশফাক আহমেদ। ছবির গল্পে দেখা যায়, মুক্তিযুদ্ধ চলাকালীন তাঁতিবন্ধ গ্রামে হামলা চালায় পাকিস্তান সেনাবাহিনী। নির্বিচারে গণহত্যা চালায় তারা। দু’জন মুক্তিযোদ্ধা যখন ঐ গ্রামের অবস্থা পর্যবেক্ষণ করতে যায়, তখন তারা রতনকে খুঁজে পান। ১০ বছরের বালক  রতনের সামনেই খুন হয়েছে তার বাবা, ধর্ষিত হয়েছে মা। রতনকে যখন মুক্তিবাহিনীর ক্যাম্পে নিয়ে আসা হয় তখন তাকে দেখা হয় বোঝা হিসেবেই। কিন্তু সেই ক্যাম্পের কমান্ডার পাকিস্তানি সেনাদের হাতে ধরা পড়ার পর গেরিলা যুদ্ধে যোগ দেয় সেই ১০ বছরের ছেলেটি। জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে সে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা