,

কসবায় ছুরিকাঘাতে নিহত যুবকের লাশ উদ্ধার

lasশেখ কামাল উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাদৈর ইউনিয়নের মান্দারপুর গ্রামের বিলের ধইনচা জমি থেকে রোববার (৯ অক্টোবর) বিকেলে ছুরিকাঘাতে নিহত অজ্ঞাত (২২) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়; উপজেলার মান্দারপুর গ্রামের সাচ্চু মিয়া বিলের জমিতে ধইনচা চাষ করেছেন। রোববার দুপুরে ধইনচা কাটতে গিয়ে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বিকালে কসবা থানা পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। বেশ কিছু দিন আগে দুষ্কৃতিকারীরা যুবকটিকে উপর্যপুরি ছুরিকাঘাতে খুন করে বিলের ধইনচা জমিতে ফেলে যায় বলে পুলিশের ধারণা। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।
কসবা থানার উপ-পরিদর্শক (এস.আই) আশরাফ কামাল বলেন; লাশটির সুরোতহাল করতে গিয়ে দেখা গেছে যুবকের বুক, পিঠ ও পেটে কয়েকটি ছুরিকাঘাত রয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য  সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হবে।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ