,

কসবায় যুবলীগের দু’গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচী

amiligনিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা যুবলীগের দু’টি গ্রুপ আগামীকাল একই স্থানে, একই সময়ে পাল্টাপাল্টি ঘোষণা দিয়েছে। এ নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তবে উভয় পক্ষই তাকিয়ে আছেন স্থানীয় সংসদ সদস্য ও আইনমন্ত্রী আনিসুল হকের দিকে।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা যুবলীগের সভাপতি মো. আব্দুল আজিজ ও সাধারন সম্পাদক মো. শফিকুল ইসলাম এক পক্ষে এবং সাবেক সভাপতি এমজি হাক্কানি ও সাবেক সাধারন সম্পাদক আবু জাহের অন্য পক্ষের নেতৃত্ব দিচ্ছেন। ওই দুই পক্ষ আগামী মঙ্গলবার বিকেলে পৌর এলাকার সুপার মার্কেটের সামনে পৃথক পৃথক কর্মসূচীর ঘোষণা দিয়েছে। বর্তমান পদধারিরা প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা এবং সাবেক পদধারিরা কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে।
মো. আব্দুল আজিজ জানান, প্রতিষ্ঠাবার্ষিকী পালনের লক্ষে আমরা সুপার মার্কেটের সামনে কেক কাটব বলে আগে থেকেই ঘোষণা দিয়েছি। পরে শুনি আরেকটি পক্ষ একইস্থানে সভা ডেকেছে। বিষয়টি নিয়ে মন্ত্রী মহোদয়ের সঙ্গে আলোচনা করব।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা