,

কটূক্তি করায় বন্ধুকে ঘুষি মেরেছিল টেন্ডুলকার–পুত্র!

13de1d899ed5ab6b154a51e00c1ecd12-sachin-arjun-tendulkarক্রীড়া ডেস্ক :২০০৭ বিশ্বকাপ শচীন টেন্ডুলকার-রাহুল দ্রাবিড়েরা পারলে ভুলেই যেতে চান। ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত এ বিশ্বকাপটা ছিল ভারতের জন্য কেবলই হতাশার। ব্যর্থতার বোঝা নিয়ে সেবার দেশে ফিরতে হয়েছিল ভারতীয় দলকে। এর ধাক্কা সামলাতে হয়েছিল খেলোয়াড়দের নিকটজনদেরও। টেন্ডুলকার-পুত্র অর্জুনকে তার এক স্কুলবন্ধু বলেই বসেছিল, ভারতীয় দলের বাজে অবস্থার জন্য তার বাবা দায়ী!

এ মন্তব্য সহ্য করতে পারেনি অর্জুন। জবাবে ওই বন্ধুকে ঘুষি মেরে বসেছিল টেন্ডুলকার-পুত্র! অর্জুনের বয়স তখন সাত। টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতীয় ক্রিকেট কিংবদন্তি বলেছেন, ‘তখন অর্জুনকে আমরা বলেছিলাম, বিশ্বকাপে আমাদের প্রথম রাউন্ড থেকে বিদায়-প্রসঙ্গে স্কুলে যদি কেউ তোমাকে কটূক্তি করে, তবে তা এড়িয়ে যাবে। কিন্তু যখন তার এক বন্ধু বলে বসল ভারত হেরেছে আমার শূন্য রানে আউটের জন্য (শ্রীলঙ্কার বিপক্ষে)। তখন সে মেজাজ হারিয়ে ওই বন্ধুকে ঘুষি মেরেছিল। বলেছিল, আর কখনই যেন বাবাকে নিয়ে কিছু না বলে।’

১৫ বছর বয়সী অর্জুনও বাবার পদাঙ্ক অনুসরণ করছে। কদিন আগে মুম্বাইয়ের ওয়ার্লি ক্রিকেট ক্লাবের হয়ে দক্ষিণ আফ্রিকায় সফরে গিয়েছে টেন্ডুলকার-পুত্র। শুধু খেলোয়াড় হিসেবেই নয়, দলের অধিনায়ক অর্জুন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা