বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৬ ডিসেম্বরে আসছে এলিট: ডেঞ্জারাস

3d0344bfc28ecc6888d922d868276c24-Elite_Dangerous__3_-pc-games-640x345আন্তর্জাতিক ডেস্ক :মহাকাশপ্রেমী গেম ভক্তদের জন্য সুখবর। ‘এলিট: ডেঞ্জারাস’ নামের গেমটি ১৬ ডিসেম্বর শুধু পিসি গেম হিসেবে উন্মুক্ত করছে ফ্রন্টিয়ার ডেভেলপমেন্টস নামের যুক্তরাজ্যের একটি প্রতিষ্ঠান। প্রযুক্তি গবেষকেরা ধারণা করছেন, গেমটিকে এই প্রতিযোগিতার বাজারে অন্যান্য গেমের সঙ্গে তীব্র প্রতিযোগিতার মুখে পড়তে হবে। বিবিসি অনলাইনে এক খবরে এ তথ্য জানানো হয়েছে।গেমারকে এ গেমটিতে বিপজ্জনক মহাকাশে যুদ্ধ, বাণিজ্য আর অনুসন্ধান করে বেড়াতে হবে। রোমাঞ্চকর এ গেমটি এলিট গেমের চতুর্থ সংস্করণ। ২০১২ সালে গেমটির নতুন সংস্করণ তৈরির জন্য তহবিল সংগ্রহের ওয়েবসাইট কিকস্টারে প্রচারণা ও তহবিল সংগ্রহ শুরু করে গেম নির্মাতাপ্রতিষ্ঠানটি।

গেম নির্মাতা ডেভিড ব্রাবেন বলেন, ‘গেমটির জন্য প্রকাশক খোঁজা কঠিন হয়ে দাঁড়ালে আমরা কিকস্টারে আসি। তহবিল সংগ্রের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে।’

বাজার গবেষকেরা বলছেন, স্টার সিটিজেন’, ‘নো ম্যানস স্কাই’-এর মতো গেমগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতে হবে এলিট: ডেঞ্জারাস গেমটিকে।

২২ নভেম্বর বিশেষ একটি অনুষ্ঠান করে গেমটি উন্মুক্ত করার ঘোষণা দেওয়ার কথা জানিয়েছে ফ্রন্টিয়ার ডেভেলপমেন্টস। প্রাথমিকভাবে শুধু পিসি গেম হিসেবে এটি তৈরি করা হলেও শিগগিরই ম্যাকের জন্য একটি সংস্করণ ছাড়ার কথা জানিয়েছে গেম নির্মাতাপ্রতিষ্ঠানটি।

ফ্রন্টিয়ার ডেভেলপমেন্টসের প্রধান ব্রাবেন বলেন, গেমটি ভালোভাবে তৈরি ও বাজারে আনার দিকেই আমাদের প্রথম লক্ষ্য। এরপর বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য এই গেমটিকে উপযোগী করে তোলা হবে।

এই গেমটি এখন প্রি-অর্ডার করা যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা