,

‘না’ শেষ পর্যন্ত ‘হ্যাঁ’ হলো

49429_proবিনোদন প্রতিবেদক :‘ইশকজাদে’, ‘হাসে তো ফাসে’, ‘দাওয়াত এ ইশক’ ছবিগুলোতে বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। এরই মধ্যে বলিউডের সবচেয়ে ক্ষমতাধর প্রোডাকশন হাউস যশরাজ ফিল্মসের নিয়মিত অভিনেত্রীতে পরিণত হয়েছেন তিনি, যা বেশ বড় ব্যাপারই বটে। এবার সেই ধারাবাহিকতায় পরিণীতি চোপড়া অভিনয় করলেন এ ব্যানারের ‘কিল দিল’ ছবিতে। আদিত্য চোপড়ার প্রযোজনায় ছবিটি পরিচালনা করছেন সাদ আলী। ছবিতে পরিণীতিকে দেখা যাবে রণবীর সিংয়ের বিপরীতে। এছাড়াও এখানে অভিনয় করছেন গোবিন্দা, আলী জাফর প্রমুখ। রোমান্টিক-অ্যাকশনধর্মী এ ছবির গান-প্রমো প্রচার হয়ে এরই মধ্যে বেশ আলোচনায় চলে এসেছে। ছবিটি মুক্তি পাবে চলতি মাসের ১৪ তারিখ। নতুন খবর হচ্ছে, এ ছবিতে প্রথমবারের মতো বিকিনি পরে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। এর আগে পরিণীতি পাঁচটি ছবিতে খোলামেলা পোশাক পরলেও বিকিনি পরতে অস্বীকৃতি জানান। এমনকি একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, অভিনয়টা হচ্ছে আমার কাছে মুখ্য, নগ্নতা নয়। তাই বিকিনি কিংবা সুইমস্যুট পরে অভিনয় করার আগ্রহ আমার নেই। আমাকে প্রস্তাব করা হয়েছিলো, কিন্তু আমি সাফ না করে দিয়েছি। কিন্তু এবার পরিণীতির সেই ‘না’ শেষ পর্যন্ত ‘হ্যাঁ’-তে পরিণত হলো। যশরাজের ছবি ‘কিল দিল’-এ বিচে কালোরঙা বিকিনিতে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। শুধু তাই নয়, রণবীর সিংয়ের সঙ্গে একটি দীর্ঘ চুমোদৃশ্যও করেছেন। এটি হবে বলিউডের ইতিহাসের অন্যতম দীর্ঘ চুমুদৃশ্য- এমনটা জানিয়েছেন পরিণীতি নিজেই। বিষয়টি নিয়ে আনন্দিত ও উত্তেজিত তিনি। পরিণীতি বলেন, এর আগেও আমি চুমুদৃশ্যে কাজ করেছি। তবে ‘কিল দিল’-এর দৃশ্যটি আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। শুধু আমার কাছে কেন, দর্শকদের কাছেও স্মরণীয় হবে। কারণ, এটি বলিউডের অন্যতম দীর্ঘ সময়ের চুমুদৃশ্য হবে। এক্ষেত্রে রণবীর সিং খুব কো-অপারেটিভ ছিল। বিষয়টি নিয়ে আমি খুবই এক্সাইটেড।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ