বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লাদেন হত্যাকারী রাতারাতি হিরো থেকে ভিলেন

84139_onellআন্তর্জাতিক ডেস্ক :হিরো থেকে রাতারাতি ভিলেন। নিয়ম ভাঙার দায়ে একমাত্র রবার্ট ও’নিলই নয়, অভিযুক্ত হলেন মার্কিন নেভি সিল-৬ কম্যান্ডোবাহিনীর আরো সাত সদস্য। টিভি চ্যানেলে আল-কায়দা শীর্ষনেতা ওসামা বিন লাদেনের হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে বিপাকে পড়েছেন ও’নিল। আর নেভি সিল অপারেশনের খুঁটিনাটি তথ্য একটি ভিডিও গেম তৈরির সংস্থার কাছে জানিয়ে দিয়ে বিপদ ডেকে আনলেন বাহিনীর সাত সদস্য। পাকিস্তানের অ্যাবোটাবাদে দেড় বছর আগে অভিযানের পর আমেরিকার ঘরে ঘরে পরিচিত হয় নেভি সিল-৬ কম্যান্ডোদের নাম। পরে, লাদেনের হত্যাকে বিষয়বস্তু করে তোলা চলচ্চিত্র ‘জিরো ডার্ক ৩০’ ও সোমালি জলদস্যুদের থেকে একটি মার্কিন বাণিজ্য জাহাজ উদ্ধারের ঘটনা নিয়ে তৈরি ‘ক্যাপ্টেন ফিলিপসে’র মতো সিনেমা সারা বিশ্বে নেভি সিলদের জনপ্রিয়তা বাড়িয়ে দেয়। কিভাবে অপারেশন চালায় এই কম্যান্ডোরা? সঙ্গে কী কী অস্ত্র থাকে এদের? কেমনভাবে মারা হয়েছিল ওসামা বিন লাদেনকে? সবকিছু জানার আগ্রহ ক্রমশ বাড়তেই থাকে। কিন্তু বাধ সাধে শপথ। ইউনিটে যোগ দেয়ার আগেই গোপনীয়তা রক্ষা শপথ নিতে হয় কম্যান্ডোদের। কিভাবে অপারেশন, কত দিন আগে থেকে ছক তৈরি হয়, প্রশিক্ষণই বা হয় কোথায়, কোনো কথাই ইউনিটের বাইরে বের হওয়ার নয়। সেই শপথ ভেঙেই বিপদে পড়েছেন বেশ কয়েক জন কম্যান্ডো। লাদেন হত্যার অভিযানের ওপর ভর করে তৈরি ভিডিয়ো গেম ‘মেডেল অফ অনার : ওয়ারফাইটার’ তৈরির সময় দুজন সিনিয়র চিফ স্পেশ্যাল অপারেটর ও পাঁচজন চিফ স্পেশ্যাল অপারেটর গেমটির নির্মাতাদের সাহায্য করেছেন বলে অভিযোগ। এই গেমটিতে অ্যাবোটাবাদে লাদেনের অবস্থানস্থলটি দেখানো হয়নি ঠিকই, কিন্তু বাকি সব বর্ণনাই মিলে গেছে। সবচেয়ে বড় কথা, হত্যার ধরন একেবারে লাদেন হত্যার মতোই বলে দাবি করেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ। কমান্ডোদের ইউনিফর্ম ও ব্যবহৃত অস্ত্রও ‘অপারেশন নেপচুন স্পিয়ার’-এর সঙ্গে মিলে গেছে। ভিডিয়ো নির্মাতাদের সাহায্য করেছেন যে সাতজন, তাদের মধ্যে একজন ২০১১-র অপারেশনের সদস্য ছিলেন। অভিযুক্তরা সবাই অর্থের বিনিময়ে নিজেদের ইউনিটের গুরুত্বপূর্ণ তথ্য ও পেশাদারি জ্ঞান ওই নির্মাতাদের কাছে বিক্রি করেছেন বলে অভিযোগ ওঠেছে। অভিযুক্তদের বিরুদ্ধে শপথ ভঙ্গ, প্রতিরক্ষা সংক্রান্ত গোপন তথ্য ফাঁস, কর্তব্যে অবহেলা ও উর্দির অসম্মান করার অভিযোগ আনা হয়েছে। আরো চার কমান্ডোর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে বলে অসমির্থতসূত্রে খবর রয়েছে। নেভি সিলের মতো একটি সম্মানজনক বাহিনীর সদস্যদের এমন দায়িত্বজ্ঞানহীনতায় আমেরিকার বিভিন্ন অঞ্চলে সাধারণ মানুষ বিরক্তি প্রকাশ করেছেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা