,

আশুগঞ্জের লালপুর শান্ত ,সন্ধ্যায় সর্বদলীয় শান্তি সমাবেশ

Debashishআমিরজাদা চৌধুরী : ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুর গ্রাম । ঘটনার প্রতিবাদে গত শুক্রবার বিকেলে লালপুর এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল বের করে। এসময় বিক্ষোভকারীরা ৫টি মন্দিরে হামলার চেষ্টা করে। গ্রামের টানপাড়া, দাসপাড়া এবং কান্দাপাড়ায় লোকনাথ মন্দির, কালীমন্দির, রামঠাকুরের মন্দির,দয়াময় মন্দির,অনুকুল ঠাকুরের মন্দির লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার দায়ে ৩ জনকে গ্রেপ্তার করেছে।
ঘটনার পর থেকেই লালপুর গ্রামের প্রতিটি মন্দিরে পুলিশ মোতায়েন করা হয়েছে।  শনিবারও মন্দিরগুলোতে পুলিশী নিরাপত্তা ছিল। গ্রামের রাস্তায়ও টহল দিচ্ছে পুলিশ।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর জানান, লালপুরের পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। যে কোন পরিস্থিতি কঠোরভাবে দমন করা হবে। তিনি বলেন, জেলা পুলিশের সিনিয়র কর্মকর্তারা গতকাল লালপুরের বিভিন্ন স্থান পরিদর্শন করেন। তিনি বলেন, মন্দিরে হামলার ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে সন্ধ্যায় স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধার নেতৃত্বে লালপুর গ্রামে সর্বদলীয় শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গত ৩ নভেম্বর  রাতে  আশুগঞ্জ উপজেলার লালপুর গ্রামের দেবাশীষ তার ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। রাতে বিষয়টি জানাজানি হলে পরদিন সকালে এলাকাবাসী তার বাড়িতে হামলা করে। ঐদিন বিকেলে পালিয়ে যাওয়ার সময় আশুগঞ্জ ফেরীঘাট থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।  এ ঘটনায় পুলিশ বাদি হয়ে থানায় তার বিরুদ্ধে ধর্মীয় উস্কানী ও তথ্য প্রযুক্তি আইনে  মামলা দেয়। পরদিন সকালে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ