,

ট্রেনের গার্ডকে ছুরিকাঘাত

chaku_aghath_নিজস্ব প্রতিবেক : ঢাকা থেকে চট্টগ্রামগামী কর্ণফুলি এক্সপ্রেস ট্রেনের পরিচালককে (গার্ড) ছুরিকাঘাতে আহত করেছে এক দুর্বৃত্ত। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার ভাতশালা স্টেশনে এ ঘটনা ঘটে। আহত গার্ড সোহরাব হোসেনকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা দেড়টার দিকে ট্রেনটি ভাতশালা স্টেশনে দাঁড়ানো ছিল। ট্রেন ছাড়ার জন্য গার্ড পতাকা উড়ালে এক যুবক এসে ছুরি মেরে পালিয়ে যায়। ছুরিতে গার্ড সোহরাব হোসেন বাম হাতের উপর দিকে আঘাতপ্রাপ্ত হন। আহত অবস্থায় প্রথমে তাকে আখাউড়া ও পরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী জীবন লাল চৌহান জানান, একটি সিএনজি অটোরিক্সা নিয়ে দাঁড়িয়ে থাকা যুবক ট্রেনটি ছাড়া মাত্রই হামলা করে। তাকে লোকজন ধাওয়া করলেও সে ওই অটোরিক্সা নিয়েই পালিয়ে যায়।
সোহরাব হোসেন বলেন, ব্রাহ্মণবাড়িয়া থেকে কয়েক যুবক পরিচালকের কক্ষে উঠতে চান। কিন্তু এতে তিনি বাধা সাধায় অটোরিক্সা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে এসে তার উপর হামলা চালানো হয়।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ