,

সরাইলে মাদ্রাসাছাত্র জুনায়েদ হত্যা আরও দুইজন গ্রেপ্তার, আদালতে দায় স্বীকার

Arest_585037960-150x150সরাইল প্রতিনিধি : ব্রা‏‏হ্মণবাড়িয়ার সরাইলে জুনায়েদ মিয়া (১০) নামের মাদ্রাসা ছাত্রকে হত্যার ঘটনায় ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ সুমন মিয়া ও ও সুকুমার চন্দ্র দাসকে (৩০) গ্রেপ্তার করেছে। টিঘর গ্রামের ছানা উল্লাহ (২৫) সহ শুক্রবার পর্যন্ত এ ঘটনায় গ্রেপ্তার হয়েছে তিনজন। সুমন মিয়া উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের দত্তপাড়া গ্রামের আইয়ুব আলীর ছেলে আর সুকুমার নোয়াগাঁও ইউনিয়নের আখিঁতারা  গ্রামের নারায়ন চন্দ্র দাসের ছেলে। গত বুধবার রাতে জেলা গোয়েন্দা পুলিশ সুমনকে কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের চণ্ডিবের এলাকা থেকে আর সুকুমারকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে সুমন মিয়া আদালতে জুনায়েদ হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়,উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর গ্রামের দরিদ্র রফিকুল হকের ছেলে জুনায়েদকে উপজেলা শহরের আলীনগর জামিয়া ইসলামিয়া (কওমি) মাদ্রাসা এলাকা থেকে ১৩ সেপ্টেম্বর অপহরণ করা হয়। ওই দিন রাতে অপরণকারীরা মুঠোফোনে অপহরণের বিষয়টি তার পরিবারকে অবহিত করে এক লাখ টাকা মুক্তিপন দাবি করে। ১৪ সেপ্টেম্বর সকালে গ্রামের একটি দোকান থেকে জুনায়েদের চাচা নাজমুল হক বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা মুক্তিপন প্রদান করেন। বাকি ৮০ হাজার টাকা ওই দিন সন্ধ্যার মধ্যে পরিশোধের প্রতিশ্র“তি দিয়েছিলেন। ১৫ সেপ্টেম্বর দুপুরে উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের ধরন্তী বিল এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ১৬ সেপ্টেম্বর রাতে নাজমুল হক বাদী হয়ে সরাইল থানায় কয়েকজন অজ্ঞাতনামা লোকের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে পুলিশের গোয়েন্দা বিভাগ তদন্ত করছে। পুলিশের গোয়েন্দা বিভাগের ব্রা‏হ্মণবাড়িয়ার পরিদর্শক মো.মইনুর রহমান বৃহস্পতিবার বিকালে দুইজনকেই সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সিরাজুম্মনিরার আদালতে হাজির করেন। সুমন মিয়া ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্ধি দিয়েছেন। দুইজনকেই গত বৃহস্পতিবার জেল হাজতে পাঠানো হয়েছে। প্রসঙ্গতঃ গত ২৬ অক্টোবর গোয়েন্দা পুলিশ টিঘর গ্রামের আইয়ুব আলীর ছেলে ছানা উল্লাহকে সরাইল সদরের নতুন হাবলী এলাকার একটি ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করেছিল। ছানা উল্লাহও এ ঘটনার সাথে জড়িত থাকার কথা আদালতে স্বীকার করেছে।
 

 

 

 

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর