,

পাকিস্তানের হাইকমিশনারকে তলব, কড়া প্রতিবাদ

pakistanপাকিস্তানের মন্ত্রিপরিষদের এক জ্যেষ্ঠ সদস্য বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সর্বশেষ রায়ের সমালোচনা করায় ঢাকায় অবস্থিত দেশটির দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি দেশটির হাইকমিশনারকে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিকদের এই তথ্য জানায়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে থেকে জানা গেছে, পাকিস্তানের হাইকমিশনারকে তলব করলে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে দেশটির ভারপ্রাপ্ত হাইকমিশনার আহমাদ হুসেইন ডাইয়ু পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন।

এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে বলেন, ‘একাত্তরের যুদ্ধাপরাধ এবং মানবাধিকার বিষয়ক অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপারাধ ট্রাইব্যুনালের সর্বশেষ রায়ের সমালোচনা করেছেন পাকিস্তানের মন্ত্রিপরিষদ বিভাগের জ্যেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ সদস্য। পাকিস্তানের মন্ত্রিপরিষদ সদস্যের এমন মন্তব্যে বাংলাদেশ হতাশ।’

হাইকমিশনারকে অতিরিক্ত সচিব আরও বলেন, ‘বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তান এমন মন্তব্য করতে পারে না। ঘটনাটি দৃষ্টিকটু এবং শিষ্টাচার বহির্ভূত। কেননা যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের বিচার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের বেশিরভাগ জনগণেরই এই বিষয়ে স্বতস্ফূর্ত সমর্থন এবং সহযোগিতা রয়েছে।’

এই সময়ে হাইকমিশনারকে অতিরিক্ত সচিব পরামর্শ দিয়ে বলেন, ‘পাকিস্তানের উচিত নিজেদের দিকে তাকানো। বাংলাদেশের অভ্যন্তরীণ বিচার ব্যবস্থা নিয়ে তাদের ভাবার কোনো অধিকার নেই।’

অতিরিক্ত সচিব ভারপ্রাপ্ত হাইকমিশনারকে বলেন, ‘পাকিস্তান জামায়াতে ইসলামী বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মানববন্ধন এবং উস্কানিমূলক বক্তব্যসহ বিভিন্ন কর্মকাণ্ড প্রচার করছে। যা বাংলাদেশর সাধারণ মানুষের অনুভূতিতে আঘাত করেছে। বাংলাদেশ সরকার বন্ধুপ্রতীম পাকিস্তান থেকে এমন আচরণ আশা করে না। পাকিস্তান সরকারের উচিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে সমাধান করা।’

দ্য রিপোর্ট

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ