,

মুমিনুলের নতুন রেকর্ডে

Mominul-out_Bd-vs-Zmb_26101-300x186স্পোর্টস ডেস্ক : প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে দ্রুততম এক হাজার রানের মালিক হয়েছেন বাংলাদেশি ব্যাটসম্যান মুমিনুল হক। বৃহস্পতিবার জিম্বাবুয়ের বিপে ৩০.৩ ওভারে মুশাঙ্গের বলে ১ রান নিয়ে এক হাজার রান পূর্ণ করেন তিনি। মাইলফলক ছুঁতে মোট ১১ টেস্টে ২১ ইনিংস খেলেছেন মুমিনুল হক। তবে ৫৮ রান করে আউট হয়েছেন তিনি।
এর আগে সাবেক অধিনায়ক হাবিবুল বাশার ছিলেন দ্রুততম হাজার রানের মালিক। বাশার হাজার রান পূরণ করতে খেলেছিলেন ১৬ টেস্ট।

বৃহস্পতিবার যা করে দেখালেন তাতে গর্বে বুক উঁচু হতেই পারে মুমিনুলের! বৃহস্পতিবার টেস্টে ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন কক্সবাজারের এই তারকা। ছোট্ট এক শরীর নিয়ে রানের এই মাইলফলক স্পর্শ করতে ২১ ইনিংস খেলেন তিনি। দ্রুততম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এ রেকর্ড গড়লেন মুমিনুল।

পাশাপাশি ভারত ও ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কার ও ব্রায়ান লারার রেকর্ডের পাশে নিজের নাম লিখিয়েছেন তিনি। এই দুই কিংবদন্তি টেস্টে ১ হাজার রানের মাইলফলক ছুঁতে ২১টি ইনিংস খেলেছিলেন।

সুনীল গাভাস্কার, ব্রায়ান লারা ও মুমিনুল ছাড়াও আরো ১৩ টেস্ট ক্রিকেটার ২১ ইনিংসে ১ হাজার রান তোলেন। এদের মধ্যে বর্তমানে খেলছেন শুধু জেসি রাইডার। এ ছাড়া রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অলভিন কালীচরণ, অস্ট্রেলিয়ার বিল লাওরি ও ওয়ারেন ব্রাডসলে, ইংল্যান্ডের ফিল মেড ও এডি পেন্টার।

খুলনা টেস্টের আগে ১ হাজার রানের মাইলফলক ছুঁতে ৭০ রানের প্রয়োজন ছিল মুমিনুলের। প্রথম ইনিংসে ৩৫ রান করে রেকর্ডের কাছাকাছি পৌঁছে যান তিনি।

দ্বিতীয় ইনিংসে নাতসাই অ্যামশাংউয়ের বলে এক রান নিয়ে টেস্টে ১ হাজার রান স্পর্শ করেন। মাইলফলক ছুঁতে ১১ টেস্টে ২১ ইনিংস খেলেন তিনি। তিনটি শতকের সঙ্গে ছয়টি অর্ধশতকের মালিক মুমিনুল।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর