,

মহিলাদের আকর্ষণীয় চোখের ওপর নিষেধাজ্ঞা নতুন সৌদি আইনে

30874-hizu

ওয়েব ডেস্ক: মহিলাদের সুন্দর চোখ এতদিন অনেক পুরুষের আহার-নিদ্রা কেড়ে নিয়েছে। এবার সেই সুন্দরী চোখ থাকাটাই বিপদের কারণ হয়ে দাঁড়াল সৌদি আরবের মহিলাদের। চলতি সপ্তাহ থেকে কার্যকর হওয়া নতুন সৌদি আইনেদেশের কোনো মহিলার আকর্ষণীয় চোখ থাকলে এখন থেকে তাঁকে তা ঢেকে রাখতে হবে। অর্থাত্‍

প্রতীকী ছবি। ফাইল থেকে

আকর্ষণীয় চোখ থাকলেই সেই মহিলাদের পুরো মুখ সম্পূর্ণ ঢেকে রাখতে হবে। নতুন এই আইনের কারণ, মহিলাদের আকর্ষণীয় চোখ পুরুষদের বিপদে চালনা করছে, যার প্রভাব পড়ছে সমাজে।

কিন্তু এখন প্রশ্ন হল কোন চোখ আকর্ষণীয় বা কোন চোখ নয় সেটা কীভাবে ঠিক হবে! প্রথমে ঠিক হয়েছিল চোখে মেকআপ করলে বা কাজল পরলে তাকে আকর্ষণীয় চোখ হিসাবে ধরা হবে। কিন্তু তাতেও মুশকিল। অনেক মহিলার চোখ থাকে যা মেকআপ কিংবা কাজল না পরলেও দারুণ রকম আকর্ষণীয়। তাহলে! সেটা জানা যায়নি। তবে নিয়মটা কার্যকর হয়ে গিয়েছে। সৌদি আরবের মহিলাদের চোখ আকর্ষণীয় হলেই মুশকিল। সঙ্গে সঙ্গে নিদান আসবে চোখ ঢেকে বেরোনোর।

এই সৌদি আইন নিয়ে রীতিমত ঝড় উঠেছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে। অনেকেই প্রতিবাদ করছেন। কিন্তু কী, সৌদি আইন বড় জটিল আর কঠোর। ওসব প্রতিবাদের আঁচ আইনের গায়ে এসে পড়ে না।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ