,

ন্যাশনাল আইডি হারালে নির্দিষ্ট অংকের জরিমানা

NIDজাতীয় পরিচয়পত্র (ন্যাশনাল আইডি) নবায়ন, হারানো, সংশোধন করতে এখন কোনো ফি দিতে না হলেও আগামী জানুয়ারি থেকে এর নির্দিষ্ট অংকের ফি নেয়ার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহউদ্দিন এ সংক্রান্ত একটি প্রস্তাব কমিশন বৈঠকে উত্থাপন করেন। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ইসি। পরবর্তী বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

নির্বাচন কমিশন  এ তথ্য নিশ্চিত করেছে।

ওই প্রস্তাবে বলা হয়, ফি গ্রহণ করার আগে ডিসেম্বরের মধ্যে বেশ কয়েকটি ব্যাংকের সঙ্গে চুক্তি এবং আপডেট সফটওয়ার প্রস্তুত করতে হবে। সচেতনতা বাড়াতে চালাতে হবে প্রচারণা। চুক্তি করার আগে কয়েকটি ব্যাংকের সঙ্গে আলোচনা করা হবে। যেসব ব্যাংকের উপজেলা ও থানা পর্যায়ে শাখা রয়েছে তাদের অগ্রাধিকার দেয়া হবে। চার্জ বা ফি গ্রহণে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন বিধিমালা-২০১৪ বিধি- ৮ অনুসারে জাতীয় পরিচয়পত্র প্রথম নবায়নে সাধারণ ক্যাটাগরিতে ১শ টাকা, জরুরি ক্যাটাগরিতে ১৫০ টাকা ফি দিতে হবে।

এছাড়া হারানো বা নষ্ট হওয়ার কারণে নতুন জাতীয় পরিচয়পত্র পেতে প্রথম আবেদনে সাধারণ ক্যাটাগরিতে ২শ টাকা, জরুরি ভিত্তিতে ৩শ টাকা। দ্বিতীয়বার আবেদনে সাধারণে ৩শ টাকা, জরুরি ভিত্তিতে ৫শ টাকা। পরবর্তী প্রতিবার আবেদনে সাধারণে ৫শ টাকা ও জরুরি ভিত্তিতে ১ হাজার টাকা ফি গুণতে হবে।

সেই ফি নির্বাচন কমিশন সচিবের অনুকূলে পে-অর্ডার বা ব্যাংক ড্রাফটের মাধ্যমে অথবা কমিশন কর্তৃক নির্দিষ্ট নম্বরে মোবাইল ব্যাংকিং বা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করতে হবে।

ফি প্রসঙ্গে ইসি কর্মকর্তারা বলছেন, বর্তমানে জাতীয় পরিচয়পত্র পেতে জনগণকে কোনো ধরনের ফি দিতে হয় না। এ কারণে তারা জাতীয় পরিচয়পত্র অযত্ন অবহেলায় ফেলে রাখেন। যখন নতুন কার্ড পাওয়ার জন্য অর্থদণ্ড দিতে হবে তখন তারা জাতীয় পরিচয়পত্র যত্নে রাখবেন।

এ প্রসঙ্গে নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ বলেন, ‘জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ থেকে ফি গ্রহণের একটি প্রস্তাব এসেছে। প্রস্তাবগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। আগামী বৈঠকে এ বিষয়ে আলোচনা হবে।’

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা