আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনে তদন্ত কমিটি
গ্রীড বিপর্যয়ের কারন খুজে পায়নি তদন্ত কমিটি এখনো তদন্তের সময় বাড়ানোর আবেদন জানানো হবে
আমিরজাদা চৌধুরী : সারা দেশে বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা তদন্তে মন্ত্রনালয়ের গঠিত ৭ সদস্যের তদন্ত কমিটি বুধবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেছে। বিদ্যুৎ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব (প্রসাশন) ও তদন্ত কমিটির প্রধান ড.কায়কাউস আহমদের নেতৃত্বে এ কমিটির সদস্যরা সকাল সাড়ে ৯ টায় ঐ কেন্দ্রে পৌছে। প্রায় আড়াইঘন্টা ধরে বিদুৎত কেন্দ্রের বিভিন্ন ইউনিট পরিদর্শন ও কর্মকর্তাদের সঙ্গে বেঠক শেষে তারা দুপুর ১২টায় ঢাকার উদ্যোশে রওনা দেন। এ সময় তদন্ত কমিটির সদস্যরা আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক নূরুল আলম, পরিচালক (কারিগরি) সাজ্জাদুর রহমানসহ গ্রীড লাইনের কন্ট্রোল রুমের কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্ন করেন। এসময় তদন্ত কমিটির অন্যতম সদস্য সচিব ও পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন, পিজিসিবির ব্যবস্থাপনা পরিচালক মাসুম আল বেরুনী, ইজিসিবির ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল, ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক বিগ্রেডিয়ার (অব) নজরুল ইসলাম, পিডিবির সাবেক চেয়ারম্যান মোঃ খিরিজ খান, আরইবির সদস্য নূরুল আফসার, জেনারেশনের সদস্য শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।পরে তদন্ত কমিটির প্রধান ড. কায়কাউস আহমেদ সাংবাদিকদের বলেছেন , কি কারণে গ্রীড বির্পযয়ের ঘটনা ঘটেছে এখনো তা নির্ধারণ করা যায়নি। তবে আগামীকাল তদন্তের অগ্রগতির বিষয়ে মন্ত্রনালয়কে অবহিত করা হবে এবং আরো সময় চাওয়া হবে। মন্ত্রনালয় থেকে ৩দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়ার সময় বেধে দিলেও নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়া সম্ভব হবে না বলে তিনি জানান। তবে খুব শীঘ্রই তদন্ত প্রতিবেদন দেয়া হবে।
তিনি আরো জানান তারা আরো কিছু বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করবেন। আগামী দিনে যাতে এ ধরনের কোন ঘটনা না ঘটে এ জন্য গ্রীড লাইনের কোথায় কি সমস্যা আছে তাও চিহ্নিত করা হবে। এছাড়া ২০০৭ সালে বিদ্যুৎ গ্রীড বিপর্যয়ের পর মন্ত্রনালয়ের গঠিত তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়ন হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে ।











