,

আবারও আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ

Ashuganj-fertilizerনিজস্ব প্রতিবেদক : এ্যামোনিয়া প্লান্টের সিংগ্যাস কম্প্রেসারে ক্রটির কারণে আজ মঙ্গলবার দুপুরে  আবারও  ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ হয়ে গেছে।

এতে করে প্রতিদিন ১৪শ মেট্রিকটন ইউরিয়া উৎপাদন ব্যাহত হবে। চলতি অর্থ বছরে কারখানার ৩ লক্ষ ৫০ হাজার মেট্রিক টন লক্ষ মাত্রা নির্ধারণ করেছে বিসিআইসি। কিন্তু কারখানা চলতি অর্থ বছরে বিভিন্ন ক্রটির কারণে একের পর এক কারখানা বন্ধ থাকায় লক্ষ্য মাত্রা নির্ধারন না হওয়ার আশংকা রয়েছে।  
আশুগঞ্জ সার কারখানার মহা-ব্যবস্থাপক (বানিজ্যিক) মোস্তাফিজুর রহমান জানান, কারখানার এ্যামোনিয়া প্লানেটর সিংগ্যাস কম্প্রেসারের ক্রটির কারণে কারখানার উৎপাদন বন্ধ হয়ে গেছে। তবে ক্রটি মেরামতের জন্য ইতি মধ্যেই স্থানীয় প্রকৌশলীরা মেরামত কাজ শুরু করে দিয়েছে। কারখানার উৎপাদন শুরু হতে আগামী ৫দিন সময় লাগবে। কারখানায় পর্যাপ্ত পরিমানে সার মজুদ থাকায় সার সংকটের কোন আশংকা নেই।

উল্লেখ্য গত শুক্রবার ৩ দিন বন্ধের পর গতকাল সোমবার উৎপাদন শুরু হলেও আজ আবার বন্ধ হয়ে গেল আশুগঞ্জ সারকারখানা।   

 

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ