বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কলকাতার রাস্তায় সাইকেলে অমিতাভ

48709_e2বিনোদন প্রতিবেদক :কলকাতা তার ভালবাসার শহর। পুত্র অভিষেককে একসময় তিনি পরামর্শ দিয়েছিলেন, মন খারাপ হলে চলে যাও কলকাতায়। ভাল হয়ে যাবে মনটা। সেই অমিতাভ সুজিত সরকারের ‘পিকু’ ছবির শুটিংয়ে কলকাতায় এসেছেন। রোববার সকালেই তিনি কলকাতায় আসেন। তবে এদিন যা সবাইকে অবাক করেছে তা হলো সত্তরের বার্ধক্যকে জয় করে বিগ বি এদিন শহরের রাস্তায় সাইকেল চালিয়েছেন ফুরফুরে মেজাজে। পথে এক ট্যাক্সিচালকের বকুনিও খেতে হয়েছে মাঝ রাস্তা দিয়ে সাইকেল চালানোর জন্য। পরে অবশ্য বিগ বি’কে চিনতে পেয়ে জিভ কেটেছেন সেই ট্যাক্সিচালক। ডামির বদলে নিজেই সাইকেল নিয়ে পথে নেমে পড়ার সেই দৃশ্য দেখে পরিচালক থেকে ইউনিটের সবাই বিস্ময়ে অভিভূত। পথ চলতি মানুষও দেখে অবাক। এও সম্ভব ! তখন তার পরনে পাঞ্জাবির সঙ্গে প্যান্ট, হাফ সোয়েটার, চোখে চশমা, মাথায় টুপি। রাতে নিজে টুইট করে জানিয়েছেন সেই কথা। লিখেছেন, কলকাতার রাস্তায় সাইকেল চালাচ্ছি। ভিড় ও ক্যামেরা অনুসরণ করছে। খুব টেনশন হচ্ছিল। এক সময় চাকরির জন্য এরকমই করেছি। অমিতাভ একসময় কলকাতায় কাটিয়েছেন বেশ কিছুদিন। তখন যুবক বয়স। একটি বহুজাতিক কোম্পানিতে চাকরি করতেন। আর ঘুরে ঘুরে কলকাতার ভালবাসাকে শুষে নিতেন। কলকাতাতেই তার থিয়েটারে হাতেখড়ি। শহর কলকাতার সঙ্গে সেই ভালবাসা আজও অটুট। আর এখন তো তিনি বাংলার জামাই। এদিন কলকাতায় পৌঁছেই মধ্য কলকাতার নোনাপুকুর ট্রাম ডিপোতে চলে এসেছিলেন শুটিংয়ের জন্য। বাইরে সমবেত জনতাকে হাত নেড়ে অভিবাদন জানিয়েছেন। তবে এদিন অবশ্য শুটিং হয়েছে বিবাদি অঞ্চলে রাজভবনের আশপাশে। ‘পিকু’ ছবির জন্য চরিত্রের প্রয়োজনে বিগ বি নিজের ওজন অনেকটাই বাড়িয়েছেন। সুজিতের কাছে যখন জানতে পারেন কলকাতায় শুটিং হবে, তখনই নিজের মতো করে এই শহরে কিছুটা সময় কাটানোর অনুমতি চেয়ে নিয়েছেন পরিচালকের কাছ থেকে। শুটিংয়ের জন্য কয়েকদিন কলকাতাতেই থাকবেন বিগ বি। তারপরও কিছুদিন এক্কেবারে নিজের মতো করে এই শহরে কাটাবেন তিনি। মাঝে কলকাতা চলচ্চিত্র উৎসব উদ্বোধন করবেন। অমিতাভ বচ্চনের সঙ্গে ‘পিকু’ ছবিতে থাকছেন দীপিকা পাড়ুকোন, ইরফান খান ও মৌসুমী চ্যাটার্জি। ২০১৫ সালের এপ্রিলে মুক্তি পাবে ‘পিকু’।

এ জাতীয় আরও খবর

৮ কোম্পানির জ্বালানি তেল আমদানি অনিশ্চিত

রাজধানীতে দাপিয়ে বেড়াচ্ছে কিশোর গ্যাংয়ের ১১৮ গ্রুপ

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব

মাদক ও মানবপাচার বন্ধে শিগগির বিশেষ অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

বিতাড়িত স্বৈরাচারের ভূত বিরোধীদলের কাঁধে চেপে বসেছে: প্রধানমন্ত্রী

সিঙ্গাপুর থেকে চট্টগ্রাম বন্দরে এলো তেলবাহী জাহাজ

ঢাকার তাপমাত্রা আজ থাকবে যেমন

হঠাৎ পদত্যাগ করলেন মেসিদের কোচ

মার্চ মাসের ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল

সাবেক মেয়র মনজুরের বাসায় গিয়ে তোপের মুখে হাসনাত আবদুল্লাহ

দুর্ঘটনায় দুমড়েমুচড়ে গেল ঢাবির বাস, আহত ৮

ফের স্বর্ণের দাম বাড়ল, ভরি কত?