বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়েটা যে সালমান খানের বোনের

83330_salman famaliবিনোদন প্রতিবেদক :সাম্প্রতিক সময়ে বলিউডের সবচেয়ে জাঁকজমকপূর্ণ বিয়েটি হতে চলেছে আর কয়েক দিনের মধ্যেই। বলিউড সুপারস্টার সালমান খানের ছোট বোন অর্পিতার বিয়ে বলে কথা! উঠতি মডেল তথা অভিনেতা আয়ুষ শর্মা-র সঙ্গে বিয়ে হবে অর্পিতার। বিয়ে হবে হায়দরাবাদের ‘ফলকনামা প্যালেসে’। বিয়েটা যাতে এক্কেবারে লোকজনের চোখ ধাঁধিয়ে দিতে পারে সে জন্য খানদের তরফ থেকে কোনো ত্রুটি রাখা হচ্ছে না। খানদানের ছোট মেয়ের বিয়ে বলে কথা!

স্বাভাবিক যে প্রশ্নটা সকলের মনে ঘুরছে তা হলো, বিয়ের অনুষ্ঠানটা হবে কবে? ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে চলতি মাসে, ১৪ নভেম্বর অনুষ্ঠান সম্পন্ন হবে। এক্কেবারে রূপকথার মতো করে বিয়ের অনুষ্ঠানটা প্ল্যান করছেন খানরা। বিয়ের আসর যেখানে বসছে সেই বাড়িটাই তো বনেদিয়ানার স্তম্ভ।

আরো একটা ব্যাপার কিন্তু আছে বিয়েটার মধ্যে। সে ব্যাপারটাও আগে জান যায়নি। সম্প্রতি জানা গেছে পরিবারের ঘনিষ্ঠদের সূত্রে। জানা যাচ্ছে, বিয়ের দিনটি এই পরিবারের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। কারণ এই দিনেই ঠিক ৫০ বছর আগে বিয়ে হয়েছিল সালমান খানের বাবা আর মা অর্থাৎ সেলিম আর সালমা খানের।

বাবা-মায়ের ৫০তম বিবাহবার্ষিকী আর ছোট বোনের বিয়েটা এক ব্র্যাকেটে নিয়ে এসে উৎসবটাকে আরো রঙচঙে করতে চাইছেন সালমানরা। তবে একটা ব্যাপার আছে। ‘নিকাহ’- পর্বটায় কিন্তু খুব সীমিত সংখ্যক মানুষই যোগদান করতে পারবেন। কারণ, ওই দিন মুম্বাই এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের বাছাই কিছু বন্ধুবান্ধব আর আত্মীয়দেরই আমন্ত্রণ জানিয়েছেন খানরা। অনুষ্ঠানের দিন কয়েক আগে একটি চার্টার্ড প্লেন নামার জন্য খান পরিবারের তরফ থেকে বিমানবন্দরের কাছে অনুমতি চাওয়া হয়েছে। মনে করা হচ্ছে, এই বিমানেই উড়িয়ে আনা হবে অতিথিদের।

যেখানে বিয়ের আসর বসছে, সেই বাড়িটা দেশের অন্যতম খরচসাপেক্ষ এক বিয়েবাড়ি। এই প্রকাণ্ড প্রাসাদটি একসময়ে থাকতেন হায়দরাবদের নিজাম রাজপরিবারের লোকেরা। অতি সাম্প্রতিক সময়েই এই বাড়ি হোটেলে রূপান্তরিত হয়েছে৷ দেশের অন্যতম ‘ল্যাভিস’ হোটেলের মধ্যে এর স্থান হয়েছে। মূল হায়দরাবাদ থেকে দুই হাজার ফুট উপরে এর অবস্থান।

ফলকনামা কথাটার অর্থ ‘আকাশের আয়ন।’ প্রাসাদের সিঁড়ি মার্বেল বাঁধাই, রয়েছে ফোয়ারা, দেয়ালে দেয়ালে টাঙানো রয়েছে নানা আর্ট সামগ্রী৷ প্রকান্ড এক খানা-পিনার ঘরও আছে।

এখানেই শেষ নয়। হোটেলের ঘরভাড়া শুরু হয় ২৭ হাজার রুপি থেকে। আর গ্র্যান্ড স্যুটের ভাড়া ১ লাখ ১০ হাজার রুপি। (এই ভাড়ার মধ্যে কিন্তু বিনোদন কর ধরা হয়নি)।

হোটেলের বিভিন্ন ঘরগুলো ১৫ আর ১৬ নভেম্বরের জন্য ভাড়া নেয়া হয়েছে। ভিভিআইপিদের রিসেপসনের জন্য আলাদা ব্যবস্থা রাখছে হোটেল কর্তৃপক্ষ। ঘর ভাড়া থেকেই অনুমান করা যেতে পারে যে বিয়েতে কয়েক শ’ কোটি টাকা খরচা হতে চলেছে। ইনভিটেশন কার্ডটি তো গোল্ড-প্লেটেড। সোনা দিয়ে ফুলের ডিজাইন করা হয়েছে!

খানদের ঘনিষ্ঠদের নিয়ে হায়দরাবাদে মূল বিয়ের আসর বসছে। কিন্তু বাদবাকি অনুষ্ঠান, আমন্ত্রণ, পার্টি সবই হবে মুম্বাইতে। গোয়াতেও আলাদা একটা পার্টি রাখা হয়েছে। পরিবারের একজনের থেকে জানা গেছে, খুব শিগগিরই হায়দরাবাদে গিয়ে ব্যবস্থা কেমন হয়েছে দেখে আসবেন সোহেল খান। আর হায়দরাবাদে কেন? কারণ, সালমান খান ওই শহরে কেমন জনপ্রিয় তা না দেখলে বিশ্বাস করা যাবে না। আর পুরনো এই শহরটার প্রতি সল্লমিঞার নিজেরও দুর্বলতা খুব।

মেনুতে যা থাকছে বিয়ের আসরের খানা-পিনার কথা না তুললে তো এ আলোচনা অর্থহীন। অন্তত ভোজনরসিকরা তো সেটাই মনে মনে ভাবছেন তাই না! দুর্দান্ত সব বিয়িরানি আর মাংসের নানা পদের জন্য এই হোটেল খুবই বিখ্যাত। শোনা যাচ্ছে অতিথিদের জন্য ১০ রকমের বিরিয়ানি আর ১০ রকমের মাটন ডিশের অর্ডার ইতিমধেই জমা পড়েছে। পদের সংখ্যা বাড়তে পারে। এছাড়াও আলাদা করে একটা দম পুখ কর্নার রাখা হচ্ছে। সেখানে আলাদা আলাদা ডম পুখ খাবার অপেক্ষা করবে অতিথিদের জন্য। এর পাশে কিছু ভেজ ডিশ আর টুকটাক ইটালিয়ান পাস্তা-টাস্তাও থাকবে! স্যালাডও থাকছে নানা রকমের।

অতিথি তালিকা কারা কারা আসবেন সেই অতিথি তালিকাটাও চোখে ধাঁধা লাগাবেই। প্রথমেই বলা দরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথা। সঙ্গে থাকবেন অমিত শাহ, অরুণ জেটলি-সহ বিজেপি-র প্রথম সারির নেতারাও। শোনা যাচ্ছে, মোদি নিজে হয়তো আসতে পারবেন না। তবে তিনি ভিডিও কমফারেন্সে নবদম্পতিকে আশীর্বাদ করবেন।

আর বলিউডের তারকায় তো বিয়ের আসর ঝলমল করবেন। মাকে নিয়ে আসবেন ক্যাটরিনা কাইফ, সোনাক্ষি সিনহা আসবেন গোটা পরিবারের সঙ্গে, সপরিবারে আসবেন রানি মুখোপাধ্যায়। প্রিয়াঙ্কা চোপড়া, প্রীতি জিন্টা, আমির খানরাও সপরিবারে যোগ দেবেন। করিনা-সাইফ, কাজল-অজয় দেবগণ, সপরিবার সঞ্জয় দত্তদেরও দেখা যাবে। প্রভুদেবা, চিরঞ্জীবী, নাগার্জুন, ভেঙ্কটেশ, শ্রেয়া শরণ, মহেশ বাবুর মতো দক্ষিণী তারকারাও নিমন্ত্রণপত্র পেয়েছেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা