,

তাজিয়া মিছিল শুরু

tajia-misil-300x168পবিত্র আশুরা উপলক্ষে পুরান ঢাকার হোসনি দালান থেকে তাজিয়া মিছিল বের হয়েছে।মঙ্গলবার সকাল ১০টা ৪৫ মিনিটে মিছিলটি বের হয়।

এতে নেতৃত্ব দিচ্ছেন হোসনি দালান ইমাম বাড়ার অন্যতম নেতা ও তাজিয়া মিছিল কমিটির সভাপতি মীর জুলফিকার আলী। মিছিলটি শহরের বিভিন্ন জায়গা ঘুরে ধানমন্ডির জিগাতলা গিয়ে শেষ হবে।

শিয়া সম্প্রদায়ের নারী-পুরুষ নির্বিশেষ শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষ মিছিলে অংশ নিয়েছে। বিভিন্ন ব্যানার, ফেস্টুন, রঙিন পতাকা নিয়ে ‘হায় হোসেন হায় হোসেন’ সেøাগানে এ মিছিল এগিয়ে চলছে। উৎসুক জনতা রাস্তার দুপাশে দাঁড়িয়ে এতিহ্যবাহী এ তাজিয়া মিছিল দেখতে।

উল্লেখ্য, ১৩৭৫ বছর আগে ৬১ হিজরির ৬ মহররম কারবালার ময়দানে ইয়াজিদ সেনাদের হাতে শহীদ হন মহানবী হযরত মুহম্মদ(স.) এর প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন (রা.)। বাংলাদেশের শিয়া সম্পদায় প্রতিবছরই যথাযথ ধর্মীয় মর্যাদায় দিনটি পালন করে।
বাংলামেইল

 

এ জাতীয় আরও খবর

আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

পে-স্কেল নিয়ে নতুন প্রশাসনিক জটিলতার আভাস

তারেক রহমানের ভারত সফর নিয়ে দিল্লির বার্তা, ‘নতুন তথ্য নেই’

সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে

৪৪৫ রানের ম্যাচে নামিবিয়াকে হারাল দক্ষিণ আফ্রিকা

সালমান শাহ স্মরণে ৩ দিনের উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৮৭

টিকা না পাওয়া শিশুদের খুঁজে বের করে আবারও ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী

কলেজশিক্ষককে মারধর: মামলা নেওয়ায় ওসিকে ‘সন্ত্রাসী বগা’র পেটানোর হুমকি

রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী

করদাতাদের টাকা সঠিক জায়গায় খরচ করতে হয় : অর্থমন্ত্রী

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু