,

সুলতানপুরের শিশু রাব্বি হত্যা মীর সাথিল গ্রেফতার

Arest_585037960-150x150আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুরের চাঞ্চল্যকর  শিশু মীর মো. রাব্বি (৩) হত্যা ঘটনায় জড়িত থাকার সন্দেহে মীর সাথিল নামের আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাথিল সম্পর্কে রাব্বির আপন চাচাতো চাচা। এর আগে সাথিলের বড় ভাই মীর মিথিলকে গ্রেপ্তার করে পুলিশ তিন দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে। এরা দু-জন ফুল মিয়ার ছেলে। সোমবার সাথিলকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে নিহত রাব্বির বাবা মীর মো. সজিবের অভিযোগের প্রেক্ষিতে মামলার তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে। সদর থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেনের পরিবর্তে  নতুন তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসানকে। এনিয়ে এ হত্যা ঘটনায় এজহারভূক্ত তিন আসামীসহ পাঁচজনকে গ্রেপ্তার করল পুলিশ।
সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার পঞ্চবটি এলাকা থেকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে থানায় ডাকা হয়। জিজ্ঞাসাবাদ শেষে সাথিলকে আটক করে কারাগারে পাঠানো হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসান বলেন, গত কয়েকদিন আগে তাকে এই মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়। এ হত্যার ঘটনার সাথে জড়িত সন্দেহে সাথিলকে আটক করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, গত সপ্তাহে বাদী মীর মো. সজিবের আবেদনের প্রেক্ষিতে মামলার তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে।
উল্লেখ্য,গত ১১ অক্টোবর দুপুরে মনাইবাড়ির পাশের পুকুর থেকে রাব্বির ইট বাধা বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিনই রাব্বীর পিতা ও দাদার সন্দেহের ভিত্তিতে রাব্বির চাচাতো চাচা মীর আবুল বাশার এবং তাঁর দুই ছেলে আমেরিকান ইন্টারনাশনাল ইউনিভার্সিটির এমবিএর ছাত্র মীর মানিক (২৫) এবং আরেক ছেলে সাউথইষ্ট ইউনিভার্সিটির এলএলবির ছাত্র মীর রতনকে (২৩) আটক করে পুলিশ। এরপর তাদের বিরুদ্ধে হত্যা মামলার এজাহার দেন রাব্বির বাবা মীর মো. সজিব। এই মামলার ১ নম্বর আসামী মীর আবুল বাশার থানা হাজতে অসুস্থ হয়ে পড়লে পরিবারের কয়েকজনের জিম্মায় তাকে ছেড়ে দেয় পুলিশ। এরপর গত ১৯ অক্টোবর মিথিলকে গ্রেপ্তার করে মুখ্য বিচারিক হাকিমের আদালতে তার সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। আদালত মিথিলের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।মিথিলকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সন্দেহ হলে পুলিশ তার রিমান্ড আবেদন করে। ঐ আবেদনে  মিথিল হত্যাকান্ডে জড়িত বলে বিভিন্ন তথ্য পুলিশের কাছে রয়েছে বলে উল্লেখ করা হয়। তবে রিমান্ডে জিজ্ঞাসাবাদে পাওয়া কোন তথ্যের ব্যাপারে মুখ খুলছেনা পুলিশ।
 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ