,

রিছাল হত্যা ব্রাহ্মণবাড়িয়া শহর আওয়ামীলীগ সেক্রেটারীর কুশপুত্তলিকা দাহ

protest michil 2আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়া শহরের  রিছাল পাঠান (২৪) হত্যাকারীদের গ্রেপ্তারসহ ফাঁসির দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে কান্দিপাড়া মহল্লার লোকজন। মিছিলটি সোমবার সন্ধ্যায় কান্দিপাড়ার থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। মিছিলে চলাকালে টি এ রোড এলাকায় মামলার প্রধান আসামী শহর আওয়ামী লীগের সাধারণ রফিকুল ইসলামের কুশপুত্তলিকা দাহ করা হয়। পরে সেখানে এক সমাবেশে বক্তব্য রাখেন  কাচন মিয়া, মো. আল-আমিন সওদাগর, জহির মিয়া, রাসেল মিয়া, তাজুল ইসলাম প্রমুখ।উল্লেখ্য,গত শুক্রবার সকালে রিছালকে পিটিয়ে আহত করা হয়। পরে রাতে হাসপাতালে মারা যায় সে। এঘটনায় ইয়াছিন পাঠান গত শনিবার রাতে শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামকে প্রধান আসামী করে ১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের  করেন। মামলার কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।ওদিকে রিছালের বিরুদ্ধে সদর থানায় তিনটি মামলা রয়েছে।

 

 

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের