,

৩ দিন বন্ধের পর আশুগঞ্জ সারকারখানার উৎপাদন শুরু

asugonj fertilizerনিজস্ব প্রতিবেক : যান্ত্রিক ক্রুটি মেরামত শেষে ৩দিন বন্ধের পর আজ সোমবার সকাল ৯টা থেকে সার উৎপাদন আবারো  শুরু হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সারকারখানায়। আশুগঞ্জ সারকারখানা মহাব্যবস্থাপক (বাণিজ্যিক) মো. মোস্তাফিজুর রহমান জানান ৩দিন বন্ধ থাকায় সারকারখানার ৪ হাজার ২শ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন ব্যবত হয়।যার মুল্য প্রায় ৫ কোটি ২৫ লাখ টাকা। আশুগঞ্জ সারকারখানার ইমপ্যাক্ট পাম্প বিকল হওয়ার কারণে গত শুক্রবার  রাতে উৎপাদন বন্ধ হয়ে যায়। যান্ত্রিক ক্রুটি মেরামত শেষে আজ সোমবার সকাল থেকে ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে।
জেলা সার সমিতির সাধারন সম্পাদক মো:জালাল মিয়া জানান ঘন ঘন আশুগঞ্জ  সারকারখানা বন্ধের কারনে চলতি মৌসুমে সার সংকটের আশংকা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ