,

পিটিয়ে যুবক হত্যার ঘটনায় ১৭ জনকে আসামী করে মামলা

33333333333333333আমিরজাদা চৌধুরী : ছিনতাইয়ের অভিযোগ এনে ব্রাহ্মণবাড়িয়ায় মোঃ রিছাল মিয়া-(২৫) নামে এক যুবক পিটিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। গত শনিবার রাতে নিহতের পিতা ইয়াছিন পাঠান বাদী হয়ে সদর থানায় এই মামলা দায়ের করেন। মামলায় ব্রাহ্মণবাড়িয়া শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদকসহ ১৭জনের নামউল্লেখ ও অজ্ঞাতনামা আরো ৪/৫জনকে আসামী করা হয়।
নিহত রিছাল মিয়া ব্রাহ্মণবাড়িয়ার পৌর এলাকার কান্দিপাড়া মহল্লার ইয়াছিন পাঠানের ছেলে। গত শনিবার দুপুরে জেলা সদর হাসপাতালে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়। রাতে কান্দিপাড়া মহল্লায় নিহতের নামাজে জানাযা শেষে তার লাশ নিয়ে শহরে বিক্ষোভ মিছিল করে কান্দিপাড়ার এলাকাবাসী। বিক্ষোভকারীরা অবিলম্বে এই খুনের ঘটনার সাথে জড়িত আওয়ামীলীগ নেতা রফিক ও তার সহযোগীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন। পরে তার লাশ পৌর এলাকার শিমরাইলকান্দি কবরস্থানে দাফন করা হয়। এদিকে ঘটনার পরপরই এলাকা থেকে পালিয়ে যান মামলার প্রধান আসামী রফিক ও তার সহযোগীরা।
মামলার এজহার সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধের জের ধরে গত শুক্রবার সকাল ১১টার দিকে রিছাল মিয়া তার মা রহিমা আক্তার বাজার করার জন্য শহরের আনন্দ বাজার যাওয়ার পথে খালপাড় হকার্স মার্কেটের দক্ষিণ গেইটে পৌছলে রফিকের নেতৃত্বে অপর আসামীরা তাকে ঘেরাও করে ফেলে। পরে তারা দেশীয় অস্ত্র দিয়ে তাকে বেদম মারধোর করে শরীরের বিভিন্ন স্থানের মাংস কেটে নেয় ও শরীরের কয়েকটি হাড় ভেঙ্গে ফেলে। ছেলেকে বাঁচাতে মা  রহিমা আক্তার তাদের কাছে আকুতি জানালে তাকেও বেদম মারধোর করে হামলাকারীরা।
পরে হামলাকারীরা তাকে ভ্যানে করে হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যান। হাসপাতালে রাত ১১টার দিকে রিছাল মারা যায়। এদিকে রিছালের মায়ের ভাষ্য, তিনি সকাল থেকেই তার ছেলেকে দেখতে হাসপাতালে চার/পাঁচবার চেষ্টা করলেও হামলাকারীরা তাকে ভেতরে ঢুকতে দেয়নি। রিছালের মৃত্যুর পর তার মাসহ স্বজনারা হাসপাতালে গিয়ে তার মৃতদেহ উদ্ধার করে। পরদিন শনিবার লাশের ময়নাতদন্তের পর দুপুরে রিছালের হত্যাকারিদের গ্রেপ্তার দাবিতে শহরে মিছিল করেছে কান্দিপাড়া মহল্লার মাইমল হাটির বিক্ষুব্ধ লোকজন।
নিহত রিছালের বাবা ইয়াছিন মিয়া বলেন, পূর্ব শত্রুতার জের ধরে আওয়ামীলীগ নেতা রফিক মিয়াসহ তার লোকজন আমার ছেলেকে খাল পাড় এলাকায় হর্কাস মার্কেটের সামনে ছিনতাইকারি বলে পিটুনি দেয়। এখন তারা দলীয় প্রভাবে এটাকে গণপিটুনি হিসেবে প্রতিষ্ঠা করার অপচেষ্টা চালাচ্ছে। মূলত শত্রুতা মেটাতেই তারা আমার ছেলেকে পরিকল্পিত ভাবে হামলা করে মেরে ফেলে।
এ ব্যাপারে নিহতের মাতা রহিমা আক্তার বলেন, ছেলের জন্য প্রাণভিক্ষা চেয়ে আমি রফিক মিয়ার পায়ে ধরেছিলাম। আমি ছেলেকে রক্ষা করতে পারিনি। উল্টো রফিকের লোকজন আমাকে বেদম মারধোর করেছে।
মোঃ রফিকুল ইসলামের কোনো বক্তব্য পাওয়া যায় নি। তার মোবাইল ফোনটি বন্ধ রয়েছে। শনিবার রাতে রফিকুল ইসলামের বাড়িতে পুলিশ পাহারা থাকতে দেখা যায়।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস জানান, রাতে হাসপাতাল থেকে রিছালের মৃত্যুর সংবাদ শুনে পুলিশ সেখানে যায়। রিছালের বাবা বাদী হয়ে শনিবার রাতে একটি হত্যা মামলা দায়ের করেন। তিনি আরও বলেন, রিছালের বিরুদ্ধে সদর থানায় ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে ৩টি মামলা রয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ