,

অষ্ট্রেলিয়া, ভিয়েতনাম ও থাইল্যান্ডে প্রশিক্ষন ও শিক্ষা সফরে -এডভোকেট নিশাত

NISHAT-4নিজস্ব প্রতিবেদক : অষ্ট্রেলিয়া, ভিয়েতনাম ও থাইল্যান্ডে অনুষ্ঠিত স্থানীয় সরকার প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষন ও শিক্ষা সফরে যোগ দিচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, নারী নেত্রী এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত। রবিবার রাত পৌনে ১২ টায় সিংগাপুর এয়ারলাইন্সের একটি বিমানে থাইল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। তিনিসহ ২৪ জনের দলটি দু’সপ্তাহব্যাপী এই প্রশিক্ষন ও শিক্ষা সফরে অংশ নিচ্ছেন। বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব জোয়েনা আজিজ’র নেতৃত্বে সফরকারী দলের সদস্যদের মধ্যে ৭ জন উর্ধ্বতন সরকারী কর্মকর্তা, বিভিন্ন উপজেলার ১১ জন চেয়ারম্যান এবং ২ জন পুরুষ ও ৪ জন মহিলা ভাইস চেয়ারম্যান রয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যানদের মধ্যে চট্টগ্রাম বিভাগ থেকে একমাত্র ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট তাসলিমা সুলতানা খানম  নিশাত এই সফর ও প্রশিক্ষনের জন্যে মনোনীত হয়েছেন।

 এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত এর আগে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর স্বেচ্ছাসেবক হিসেবে ২০০৩ সালে ভারত এবং ২০০৫ সালে অষ্ট্রেলিয়ার মেলবোর্ন,ব্রিসবেন,পার্থ,সিডনী ও সিঙ্গাপুর সফর করেন । সফর সফলে তিনি সকলের দোয়া কামনা করেছেন।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ