,

জো হার্টের ক্রিকেট–বিপত্তি!

db682061523cfb7df4f75dacd02f632f-Joe-hurt-imageক্রীড়া ডেস্ক :জো হার্ট ক্রিকেট খেলতে গিয়েছিলেন। নাহ, কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে নয়। ইংল্যান্ড জাতীয় ফুটবল দল ও ম্যানচেস্টার সিটির গোলরক্ষক ক্রিকেটটা খেলছিলেন বাণিজ্যিক এক উদ্দেশ্য নিয়েই। তাঁর সঙ্গী ছিলেন ইংল্যান্ড ক্রিকেট দলের উইকেটরক্ষক জস বাটলার। মাথায় হেলমেট, দুই হাতে গ্লাভস আর প্যাড-গার্ড পরে নিজের ক্রিকেট-পারঙ্গমতা দেখাতে গিয়েই বিপত্তিটা বাধিয়েছেন হার্ট। তিনি তাঁর ‘স্ট্রেইট ড্রাইভে’ আহত করেছেন এক নিরীহ নারীকে।

ব্যাপারটা বেশ আলোড়নই তুলেছে ইংলিশ মিডিয়ায়। জস বাটলারকে সামলে ‘আমিও ক্রিকেটটা কম জানি না’জাতীয় কোনো মনোভাব হার্ট দেখাতে চেয়েছিলেন কি না, সেই প্রশ্নও উঠেছে ব্যাপকভাবে। ইংলিশ গণমাধ্যম যা-ই বলুক, হার্ট যে ইচ্ছা করে ওই নারীকে ‘হার্ট’ করেননি, সেটা অবশ্য বলাই বাহুল্য।

বাণিজ্যিক ওই অনুষ্ঠানটিতে উপস্থিত ছিল অনেক কৌতূহলী দর্শকই। ম্যানচেস্টার সিটির মাঠে ইংল্যান্ডের ফুটবল ও ক্রিকেট দলের দুই ‘কিপার’কে একসঙ্গে দেখার আনন্দটাই ছিল মুখ্য। সেই আনন্দ বাড়িয়ে দিতেই কিনা ব্যাট-বল হাতে নেমে পড়লেন দুই ‘রক্ষক’। প্রথমে অবশ্য ব্যাট করছিলেন হার্টই। বাটলারের বলগুলো ‘উইকেটের চারদিকে’ খেলছিলেন বেশ নিপুণতার সঙ্গেই। একটি বলে বেশ জোরের সঙ্গে খেলতে গিয়েই ঝামেলাটা বাধান হার্ট। তাঁর সোজা ব্যাটে খেলা একটি বল সোজা গিয়ে আঘাত করে এক নারীকে। হাতে বেশ ভালোই ব্যথা পান ওই নারী। হার্ট অবশ্য ছুটে গিয়ে সেই নারীর কাছে ক্ষমা চান, তাঁর শুশ্রূষার ব্যবস্থা করেন। তবে আকস্মিক এই ঘটনায় অনুষ্ঠানটির উচ্ছলতা ও আনন্দময় আবহ ক্ষুণ্ন হয় অনেকটাই।

আহত নারীর চিকিৎসার ব্যবস্থা করার পর অনুষ্ঠানের বাকি সময়টা ছিল বেশ গুরু-গম্ভীর। হাসিও উধাও হয়ে গিয়েছিল হার্ট-বাটলার, এমনকি অন্যান্য দর্শনার্থীর ঠোঁট থেকেও।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ