,

নবীনগরে একই দিনে মাদক সম্র্রাটের ভাই খুন ,এক কিশোরীর লাশ উদ্ধার

mmmmmmmmmআবু কামাল খন্দকার : উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নুরজাহানপুর গ্রামের মাদক সম্র্রাট মুন্নাফ মিয়ার ভাই মানিক মিয়া (৪৫) রবিবার সকালে এলাকার লোকজনের হামলায় খুন হয়। এছাড়াও একই দিনে পৌর এলাকার যোগীদারা খালের ব্রীজের উত্তর পাশ থেকে সনীয়া (১৪) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করে পুলিশ।
সংশ্লীষ্ট সূত্রে জানা যায়, নুরজাহানপুর গ্রামের মাদক সম্র্রাট নামে পরিচিত মুন্নাফ মিয়ার বাড়িতে এলাকার লোকজন হামলা চালিয়ে বড়িঘরে আগুন ধরিয়ে দেয়। এসময় তাদের হামলায় মুন্নাফ মিয়ার ভাই মানিক মিয়া (৪৫) টেটাবিদ্ধ হয়ে খুন হয় এবং স্ত্রী আনোয়ারা বেগম (৩০), ছেলে সুমন (১৪) ও শকিল (১৭) আহত হয়। অপরদিকে রোববার সকালে পৌর এলাকার যোগীদারা খালের ব্রীজের উত্তর পাশ থেকে সনীয়া (১৪) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করে পুলিশ। সে ডুলাবাড়ি গ্রামের মো: বাতেন মিয়ার মেয়ে। তবে তার মৃত্যু নিয়ে পুলিশ সুস্পষ্টভাবে কিছু বলতে না পারলেও, পাশবিক নির্যাতনের পর তাকে খুন করা হতে পারে বলে এলাকাবাসী ধারনা করা করছেন।
 এ ব্যাপারে এস.আই আবেদ আলী জানান, মেয়েটি মানসিক ভারসাম্যহীন তবে ময়না তদন্তের পর প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।


    
    


    


 

 

এ জাতীয় আরও খবর

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের

এমবাপ্পের জোড়া গোলে সেভিয়াকে উড়িয়ে দিল রিয়াল

জুলাইকে ধারণ করে না বিরোধীদল, তাই অনুষ্ঠানে আসেনি: প্রধানমন্ত্রী