,

ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাসের দাবীতে মহাসড়ক অবরোধ

gas lineপ্রতিনিধি : শনিবার কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিসিক এলাকায় গ্যাস সংযোগ দাবীতে সড়ক অবরোধ করেছে সর্বদলীয় ঐক্যজোট ব্যানারে এলাকাবাসী। জানা যায়, সকাল ১০টার দিকে সদর উপজেলার বুধল ইউনিয়নবাসীর কয়েক হাজার নারী-পুরুষ ও স্কুলের শিক্ষার্থী বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শিল্পনগরী বিসিক এলাকায় পৌছে সড়ক অবরোধ করে। এসময় মহাসড়কের উভয়পার্শ্বে কয়েক কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পুলিশ এসে আধাঘন্টা পর অবরোধকারীদের সরিয়ে দেয়। পরে বিক্ষোভকারীরা মানববন্ধন ও সমাবেশ করে। বক্তব্য রাখেন সর্বদলীয় ঐক্যজোটের আহবায়ক তৈয়বুর রহমান, একেএম নুরুল হাসান আলম, ওবায়দুল ইসলাম, আব্দুর রহমান মাষ্টার, আব্দুল হক প্রমুখ। বক্তারা জানান, তিতাস গ্যাসের অধিকাংশ কূপ বুধল ইউনিয়ন এলাকায়। তাই অগ্রাধিকার ভিত্তিতে গ্যাসের দাবী আমাদের। তাই অবিলম্বে আমাদের গ্যাসের সংযোগ দিতে হবে।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ