,

১০ ঘণ্টায় ১০০ বারের বেশি পুরুষদের হয়রানির শিকার শোসানা রবার্টস

untitled-5_95561ডেস্ক রির্পোট : নিউইয়র্কের রাস্তায় ১০ ঘণ্টায় ১০০ বারের বেশি পুরুষদের হয়রানির শিকার হতে হয়েছে এক নারীকে। এমনকি তাকে ধর্ষণের হুমকিও দেওয়া হয়। একটি ভিডিওচিত্রে এমনটি দেখা গেছে। অভিনেত্রী শোসানা রবার্টস তার অভিজ্ঞতার কথা জানিয়েছেন এক ভিডিওতে। এ অভিজ্ঞতা থেকে তিনি বলেছেন, রাস্তায় মার্কিন নারীরা পুরুষদের হাতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিগৃহীত হয়ে থাকে। নিউইয়র্কের সড়কে ১০ ঘণ্টা গোপন ক্যামেরা নিয়ে হাঁটেন তিনি। এই ১০ ঘণ্টায় তার হয়রানির শিকার হওয়ার দৃশ্য ধারণ করেন। এটি অনলাইনে ব্যাপক সাড়া ফেলে। শোসানা এবং তার এক বন্ধু জিন্স ও টি-শার্ট পরে নিউইয়র্কের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গোপনে পুরুষদের এ ধরনের আচরণের দৃশ্য রেকর্ড করেন। তারা দু'জন যখন হাঁটতে থাকেন, তখন আশপাশের অনেক পুরুষের মন্তব্য কানে ভেসে আসে তাদের। মন্তব্যগুলো হলো এ রকম_ হেই বেবি অথবা হেই বিউটিফুল…। শোসানা বলেন, 'আপনি যদি তাদের এ অযাচিত প্রশ্নের জবাব না দেন, তাহলে আরও খারাপ কথা বা মন্তব্য শোনার জন্য তৈরি হতে হবে।' 'নিউইয়র্কের রাস্তায় ১০ ঘণ্টা হাঁটা' নামে দুই মিনিটের এই ভিডিও গত মঙ্গলবার আপলোড হওয়ার পর এ পর্যন্ত এক কোটি ৩০ লাখ বার দেখা হয়েছে। শোসানা বলেন, এ ভিডিওর জন্য তিনি অনেকের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছেন। তবে কিছু কিছু মানুষ তাকেও হুমকি দিয়েছে বলেও জানান তিনি। হিন্দুস্তান টাইমস।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ