,

শহরের ছিনতাই ও চাঁদাবাজকারী রিচালকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

gono dolayস্টাফ রিপোর্টার : শহরের খালপাড় হকার্স মার্কেটের সামনে থেকে চাঁদাবাজ ও ছিনতাইকারী রিচাল (২৫)কে শুক্রবার ব্যবসায়ী ও জনতা মিলে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। জানা যায়, শহরের পূর্ব কান্দিপাড়া মোঃ ইয়াছিনের পুত্র রিচাল দীর্ঘদিন ধরে দেশীয় অস্ত্র প্রদর্শণ করে শহরের উচা ব্রীজের নিকট থেকে ছিনতাই এবং খালপাড় হকার্স মার্কেট, টানবাজারের ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিনিয়ত চাঁদা ও ছিনতাই করে আসছে। এরই প্রেক্ষিতে  শুক্রবার খালপাড় হকার্স মার্কেটের এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবী করলে তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

গত মঙ্গলবার সকালে উচা ব্রীজের নিকট থেকে মেড্ডা মামুনের কাছ থেকে অস্ত্র প্রদর্শণ করে এক হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এছাড়া পারুল বেগম ওরফে সাথীর মাকে বাড়ি থেকে ডেকে নিয়ে তাকে বেধরক মারধর করে তার পা ভেঙ্গে দেয়। তার অত্যাচারে ব্যবসায়ী ও এলাকাবাসী অতিষ্ঠ। নাম প্রকাশ না করার শর্তে বলেন, রিচাল চাদর দিয়ে মুখ ঢেকে বড় ছোড়া নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে, সুযোগ বুঝে পথচারীদের উপর হামলা করে। এ বিষয়ে হকার্স মার্কেটের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী সিদ্দিকুর রহমান বলেন, সে আমাদের কাছে নিয়মিত চাঁদা দাবী করে, না দিলে হুমকি দেয়। এরপর আমরা ব্যবসায়ীগণ মিলে চাঁদাবাজকে ঠেকাতে ১১ হাজার টাকা লাঠি ও বাঁশি ক্রয় করে প্রত্যেক দোকানে দোকানে রাখি। আমরা ব্যবসায়ীগণ তাকে পুলিশে সোপর্দ করা সন্তোষ প্রকাশ করি।

মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কামাল পাশা রিচালের গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে বলেন, তার বিরুদ্ধে ২টি গ্রেপ্তারী পরোয়ানা ও ২টি নিয়মিত মামলা রয়েছে। এছাড়াও এলাকা থেকে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা