,

বিএসইসি ভবনে অগ্নিকাণ্ডে আমার দেশের কার্যালয় পুড়ে ছাই (ভিডিও)

BCICরাজধানীর কাওরান বাজারে বিএসইসি ভবনে অগ্নিকাণ্ডে দৈনিক আমার দেশের কার্যালয় পুরোপুরি পুড়ে গেছে। আজ ওই কার্যালয়ের মালামাল অন্যত্র সরিয়ে নেয়ার কাজ চলছিল। এরমধ্যেই অগ্নিকা-ের ঘটনা ঘটে। আগুনে পত্রিকাটির অফিস আসবাব, কম্পিউটার, সার্ভার স্টেশন ও রক্ষিত পত্রিকা পুড়ে যায় বলে জানিয়েছেন নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ। এর আগে ২০০৭ সালের অগ্নিকা-ে এনটিভি ও আরটিভি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলেও আমার দেশের কার্যালয়ে কম ক্ষতি হয়েছিল। ক্ষতিগ্রস্ত আমার দেশ কার্যালয় ঘুরে দেখা গেছে কার্যালয়ে থাকা সব কিছু পুড়ে গেছে। অক্ষত বলতে কিছু নেই। আগুনে পুড়ে উপরের সিলিং নিচে পড়ে গেছে। কাগজপত্র, ফাইল, কম্পিউটার পুড়ে ছাই হয়ে গেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আমার দেশের স্টোর রুম থেকেই আগুনের সূত্রপাত। তবে কি কারণে আগুন লেগেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আগুনে ভবনের ১১তম তলায় অবস্থিত ব্যারিস্টার তানজিব উল আলমের ল চেম্বারও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই তলায় আরও একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যালয় ছিল।
আমার দেশের অফিস সহকারী আব্বাস আলী জানান, অফিস পরিবর্তনের জন্য সকাল থেকে আমরা কাজ করছিলাম। কয়েকটি এসি নামিয়েছিলাম। এরমধ্যেই স্টোর রুমে আগুন দেখতে পাই। ওই কক্ষের তত্ত্বাবধায়ক বাইরে থাকায় তাকে ডেকে এনে তালা খোলে আগুন নেভানোর চেষ্টা করলেও তা ছড়িয়ে পড়ে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর