,

নিজামীর ফাসির রায়ে আশুগঞ্জে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন

brahmanbaria ashuganj pic (1)প্রতিনিধি : বুদ্ধিজীবী হত্যা, গণহত্যা, ধর্ষণ, সাধারণের বাড়িঘরে অগ্নিসংযোগের অভিযোগ প্রমাণিত হওয়ায় মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীকে ফাসির রায় দিয়েছেন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল-১। এই রায় হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন করা হয়েছে। বুধবার দুপুরে নিজামীর ফাসির রায় ঘোষণার পর আশুগঞ্জ উপজেলা যুবলীগ এর উদ্যোগে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন করা হয়।


উপজেলা যুবলীগের আহবায়ক মো. জিয়াউদ্দিন খন্দকারের পরিচালনায় মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে আশুগঞ্জ গোল-চত্তর এলাকায় এসে মিছিলটি শেষ হয়। এসময় উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো. শাহীন আলম বকসী, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবু মূসা, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মইনুল হক মামুন, যুবলীগের সদস্য কামাল মুন্সি উপস্থিত ছিলেন। মিছিল শেষে উপস্থিত সকলকে যুবলীগের পক্ষ থেকে মিষ্টি বিতরন করা হয়।

 

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা