বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে বালোতেল্লির গোল

34bd9725f50991808b2498400360929f-Balotelli-imageক্রীড়া ডেস্ক :বিরাট খবর! মারিও বালোতেল্লি অবশেষে লক্ষ্যভেদ করতে পেরেছেন। যাঁর ফুটবলার পরিচয়ের সঙ্গে স্ট্রাইকার শব্দটি জড়িয়ে আছে, তিনি অনেক কষ্টে-সৃষ্টে গোল পেয়েছেন। গতকাল লিগ কাপে সোয়ানসে সিটির বিপক্ষে লিভারপুলের ২-১ গোলে জয়ে দারুণ অবদান তাঁর। এটি এই মৌসুমে ১৬ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে এসি মিলান ছেড়ে অ্যানফিল্ডের তাঁবুতে আশ্রয় নেওয়া বালোতেল্লির মাত্র দ্বিতীয় লক্ষ্যভেদ।

লিভারপুলের জার্সিতে এই মৌসুমে ১২টি ম্যাচে মাঠে নেমেছেন এই খ্যাপাটে ইতালীয় স্ট্রাইকার। কিন্তু গোলসংখ্যাটা তাঁর প্রতিভা কিংবা যোগ্যতাকে নির্দেশ করতে পারছে না একেবারেই। পুরো ব্যাপারটা এতটাই হতাশার যে তাঁর গোল পাওয়াটা আজ ইংলিশ গণমাধ্যমে আলোচিত বিষয়ে পরিণত হয়েছে।

গোল পাওয়া না-পাওয়ার বাইরে লিভারপুলে বালোতেল্লির অবস্থানটাও যে খুব সুশৃঙ্খল নয়। নানা ধরনের খবরের জন্ম দিয়ে ইতিমধ্যেই অ্যানফিল্ডের মাথাব্যথার কারণে পরিণত এই ইতালীয়। পারফরম্যান্স ও শৃঙ্খলাজনিত সমস্যা মিলে-মিশে এমনই একাকার যে ১৬ মিলিয়ন পাউন্ডের এই খেলোয়াড়কে চলে যেতে হয়েছে সাইড বেঞ্চে। কাল সোয়ানসি সিটির বিপক্ষে খেলা শেষ হওয়ার ১১ মিনিট আগে নেমে লিভারপুলের বিপুল অর্থ খরচের কিছুটা হয়তো উসুল করলেন বালোতেল্লি।

বালোতেল্লি যখন মাঠে নামেন লিভারপুল সোয়ানসির বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে। লিগ কাপের শেষ আটে যাওয়া তখন রীতিমতো শঙ্কার মধ্যে। কোচ ব্রেন্ডন রজার্স আস্থা রাখলেন তাঁর ওপরই। ম্যাচের ৮৬ মিনিটে দারুণ এক গোলে পরাজয়ের হাত থেকে দলকে বাঁচান তিনি। ১-১ গোলে অমীমাংসিত অবস্থায় খেলা যখন অতিরিক্ত সময়ের হাতছানি দিচ্ছে, ঠিক তখনই ফিলিপে কুটিনহোর ফ্রি-কিক থেকে মাথা ছুঁইয়ে দলকে এক স্মরণীয় জয় এনে দেন দেজান লভরেন।

এদিকে লিগ কাপের অপর খেলায় জয় পেয়েছে চেলসি। হোসে মরিনহোর শিষ্যদের জয়টা এসেছে শ্রুসবারির বিপক্ষে ২-১ গোলে। দিদিয়ের দ্রগবা ও জারমেই গ্র্যান্ডিসনের ছিলেন চেলসির জয়ের দুই নায়ক। স্টামফোর্ড ব্রিজে নিজের ক্যারিয়ারের দ্বিতীয় অংশটি যে দ্রগবা দারুণ উপভোগ করছেন, সেটা তিনি আবারও প্রমাণ করলেন কাল। ৩৬ বছর বয়সী এই আইভরিয়ান ফুটবলার এই মৌসুমে চেলসির জার্সি গায়ে ১০ ম্যাচ খেলে কাল পেলেন তাঁর তৃতীয় গোলটি।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা