,

অমিতাভকে আদালতের সমন

01da601064f5cd28dae735f9cf77fb32-amitabh

বিনোদন প্রতিবেদক :সহিংসতা উসকে দেওয়ার অভিযোগে সম্প্রতি হিন্দি চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চনের বিরুদ্ধে সমন জারি করেছেন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস আদালত। ২১ দিনের মধ্যে এই সমনের জবাব দিতে বলা হয়েছে বর্ষীয়ান এ অভিনেতাকে।

 

 

 একদিকে অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চন অভিনীত হ্যাপি নিউ ইয়ার ছবি দারুণ ব্যবসা করছে, অন্যদিকে অত্যন্ত সংবেদনশীল একটি অভিযোগে সমন জারি হয়েছে অমিতাভের বিরুদ্ধে। 

অমিতাভের বিরুদ্ধে অভিযোগ, শিখ সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতাকে উসকে দিয়েছিলেন তিনি। ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে ১৯৮৪ সালের ৩১ অক্টোবর গুলি করে হত্যা করেন তাঁর দুই দেহরক্ষী সতবন্ত সিং ও বিয়ন্ত সিং। এর পরিপ্রেক্ষিতে একটি স্লোগানে অমিতাভ নাকি বলেছিলেন, ‘রক্তের বদলায় দ্বিগুণ রক্ত নেব আমরা।’ পরবর্তী সময়ে সহিংসতায় আট হাজারেরও বেশি মানুষ নিহত হন, যাঁদের বেশির ভাগই ছিলেন শিখ সম্প্রদায়ের। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।

গত বছর জগদীশ কর নামের এক ব্যক্তি অমিতাভকে গ্রেপ্তারের দাবি তোলেন। তিনি বলেন, ‘আমি দূরদর্শন চ্যানেলে লাইভ রিলে দেখেছি। সেখানে আমি দেখেছি, অমিতাভ বচ্চন হাত উঁচু করে চিৎকার করে বলছেন, ‘‘রক্তের বদলায় দ্বিগুণ রক্ত নেব আমরা।’’’

পরে এক চিঠিতে অমিতাভ লেখেন, ‘আমার বিরুদ্ধে এ অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও মিথ্যা। আমি এই অভিযোগকে পুরোপুরি অস্বীকার করছি। এটা ঠিক যে, নেহরু-গান্ধী পরিবারের সঙ্গে আমার পরিবারের সখ্য অনেক দিনের পুরোনো। সুখ-দুঃখে আমরা বরাবরই পাশাপাশি থেকেছি। কিন্তু শিখদের বিরুদ্ধে আমি স্লোগান দিয়েছি বলে যে অভিযোগ তোলা হয়েছে, তা অবিশ্বাস্য এবং এতে বিন্দুমাত্র সত্যতাও নেই।’ 

অমিতাভ আরও লেখেন, ‘আমি সব সময় শান্তির পক্ষে কথা বলেছি। ১৯৮৪ সালে শিখদের বিরুদ্ধে অপ্রত্যাশিত রায়টের ঘটনাটি আমাদের দেশের ইতিহাসে চিরকাল কালো একটি অধ্যায় হয়ে থাকবে। কারণ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে গর্বিত আমাদের দেশ।

এ জাতীয় আরও খবর

জুলাইকে ধারণ করে না বিরোধীদল, তাই অনুষ্ঠানে আসেনি: প্রধানমন্ত্রী

আজ পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক

১ এপ্রিল থেকে জাপানে কর্মী নিয়োগ শুরু

আগাম ভোটে উৎসাহ দিতে যুক্তরাষ্ট্রে ‘নো কিংস’ কর্মসূচি

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক