বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের অর্থনীতিতে গতি সঞ্চারে প্রবাসীদের রেমিটেন্সের ভূমিকা অনন্য

news-image

10736118_652062008246323_1838916076_nবাংলাদেশের অর্থনীতিতে গতি সঞ্চারে প্রবাসীদের রেমিটেন্সের ভূমিকা অনন্য এবং সৌদি আরব প্রবাসীদের ভূমিকা অগ্রগণ্য। বাংলাদেশ সরকার প্রবাসীদের রেমিটেন্স প্রেরণে গর্বিত এবং প্রবাসীদেরকে সম্মানের চোখে দেখেন। রেমিটেন্স ব্যবস্থাপনায় প্রবাসীদের প্রস্তাবনা সরকার অবশ্যই অত্যন্ত গুরুত্বের সাথে দেখবেন।
প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত মন্তব্য করেন বাংলাদেশ কনস্যুলেট, জেদ্দার কনসাল আজিজুর রহমান। আলোকিত ব্রাহ্মণবাড়িয়া প্রবাসী, সৌদি আরব; কর্তৃক আয়োজিত, ‘রেমিটেন্স ব্যবস্থাপনা এবং গুণীজন সম্মাননা অনুষ্ঠানে আবুল বাশার বুলবুল ও এস এম নাসিরের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জি. মোহাম্মদ আশরাফ উদ্দিন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেট, জেদ্দার কনসাল আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তাজ মোহাম্মদ ইয়াসিন, যুগ্ম-সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ, মোহাম্মদ হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ, এ্যাড. লোকমান হোসেন, এপিপি, জজকোর্ট, সভাপতি, স্বেচ্ছাসেবক লীগ, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেদ্দা স্থানিয় আওয়ামীলীগের নেতা ও ফ্রেন্ডস অফ বাংলাদেশ কমিটির সভাপতি মোমতাজ হুসেন, শেখ সফিকুর রহমান, সাংবাদিক সেলিম আহমেদ সহ আরো নেকেই অনুষ্ঠানে আলোকিত ব্রাহ্মণবাড়িয়া প্রবাসী, সৌদি আরব এর পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয়া প্রধানমন্ত্রী মহোদয়া সমীপে, সৌদি আরব প্রবাসীদের পক্ষ থেকে ‘রেমিটেন্স ব্যবস্থাপনা’ শীর্ষক স্মারকলিপি প্রদান করা হয়। কনসাল জেনারেল, জেদ্দা-র মাধ্যমে প্রদত্ত স্মারকলিপিতে প্রাজ্ঞ অর্থনীতিবিদ এবং ব্যবসায়ী সমন্বয়ে একটি ‘রেমিটেন্স ইনভেষ্টমেন্ট কমিশন’ গঠন করে, রেমিটেন্স ব্যবস্থাপনায় যুগান্তকারী পদক্ষেপ গ্রহণের প্রস্তাব সহ প্রবাসীদের কষ্ঠার্জিত অর্থ স্বদেশে প্রেরণ সহজতর করা এবং সঠিকভাবে বিনিয়োগের ব্যবস্থা করার দাবী জানানো হয়। সর্বোপরি সৌদি আরব সহ বিশ্বের সকল প্রবাসীদের ‘রেমিটেন্স ব্যবস্থপনায়’প্রধানমন্ত্রীর সরাসরি তত্ত্বাবধানের প্রতি গুরুত্ব আরোপ করা হয়।

সাগত বক্তব্য রাখেন এস এম নাসির উদ্দিন।