,

চীনের নেতৃত্বে এশিয়ার ২১টি দেশের নতুন ব্যাংক

news-image

asian-alt-bankআন্তর্জাতিক ডেস্ক : চীনের নেতৃত্বে একটি যৌথ ব্যাংক গঠনের উদ্যোগ নিয়েছে এশিয়ার ২১টি দেশ। এ লক্ষ্যে এসব দেশ একটি মেমোরেন্ডাম অব আনডারস্টান্ডিং (এমওইউ)তে সই করেছে। আজ (শুক্রবার) চীনের রাজধানী বেইজিংয়ের গ্রেট হল অব দ্যা পিপলে এ চুক্তি সই হয়।

এমওইউ অনুসারে বেইজিং-ভিত্তিক ব্যাংকটির নাম হবে এশিয়ান ইনফ্রাস্টাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)। চীন ছাড়াও এই ২১টি দেশের মধ্যে ভারত ও বাংলাদেশ রয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন,  “চীনে আমরা একটি প্রবাদ ব্যবহার করি। তুমি যদি ধনী হতে চাও তাহলে আগে সড়ক নির্মাণ করো। অর্থনৈতিক উন্নতির জন্য এই অবকাঠামোর গুরুত্বকে উড়িয়ে দেয়া যায় না।”

৫,০০০ কোটি মার্কিন ডলারের সমপরিমান পুঁজি নিয়ে ব্যাংকটি প্রাথমিকভাবে যাত্রা শুরু করবে। এই অর্থে সিংহভাগ যোগান দেবে বেইজিং। এশিয়ার দেশগুলোতে বাঁধ, বন্দর, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও টেলিযোগাযোগ নেটওয়ার্ক প্রতিষ্ঠা করা হবে এ ব্যাংকের প্রধান উদ্দেশ্য। চীন, ভারত ও বাংলাদেশ ছাড়া এআইআইবি’র বাকি ১৮ সদস্যদেশ হচ্ছে ভিয়েতনাম, মঙ্গোলিয়া, মিয়ানমার, কম্বোডিয়া, ফিলিপাইন, থাইল্যান্ড, ব্রুনেই, লাওস, মালয়েশিয়া, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তান, কাতার, ওমান, কুয়েত, উজবেকিস্তান ও কাজাকিস্তান।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ