,

নবীনগরে গোলাম আযমের লাশ দাফন প্রতিহতের ঘোষণা

azamমুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে ৯০ বছর সাজাপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের দাফন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে করার চেষ্টা প্রতিহত করা হবে বলে ঘোষণা দিয়েছে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, জাসদসহ কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার সকালে নবীনগরে বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশে তারা এ ঘোষণা দেয়।
নবীনগর প্রেস ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা জহির উদ্দিন চৌধুরী শাহান। সমাবেশে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক সংসদ সদস্য শাহ জিকরুল আহম্মেদ খোকন বলেন, ‘মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত গোলাম আযমের কবর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দেওয়া যাবে না। তার লাশ নবীনগরে মাটিতে আনার চেষ্টা করা হলে রক্তের বন্যা বয়ে যাবে। একাত্তরে এই রাজাকার দেশের মানুষের লাশ যেমন কুকুর, বিড়াল ও কাক দিয়ে খাইয়েছে, তেমনি তার লাশও কুকুর, বিড়াল ও কাক দিয়ে খাওয়ানো হবে।’
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন শফিকুল ইসলাম, জসিম উদ্দিন, সামছুল ইসলাম শাহন, এস এম আলম, মো. নাছির উদ্দিন, মাহাবুব আলম লিটন, সামছুল হক দুলাল, মো. হোসেন শান্তি, প্রমুখ।
এদিকে গোলাম আযমের নিজ বাড়ি উপজেলার বীরগাঁও গ্রামেও স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বাড়ি নবীনগর উপজেলার বীরগাঁও গ্রামে।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ