,

প্রধানমন্ত্রী কাল দুবাই যাচ্ছেন

hasina pcপ্রধানমন্ত্রী শেখ হাসিনা তেলসমৃদ্ধ সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সাথে সম্পর্ক আরো জোরদার এবং দেশটিতে জনশক্তি রফতানি বৃদ্ধির লক্ষ্য নিয়ে তিনদিনের সফরে আবুধাবির উদ্দেশ্যে আগামীকাল শনিবার ঢাকা ত্যাগ করবেন।

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহন করা জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফাইট সকাল সাড়ে ৮টার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা। ফ্লাইটটি বেলা সাড়ে ১১টায় (ইউএই সময়) আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সংযুক্ত আরব আমিরাতে তিনদিনের এ দ্বিপাক্ষিক সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ২৬ অক্টোবর আবুধাবিতে জাতির মাতা শেখ ফাতিমা, যুবরাজ মোহাম্মাদ বিন জায়েদ আল নাহিয়ান এবং পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সাথে বৈঠক করার কথা রয়েছে।

শেখ হাসিনা আবুধাবিতে বাংলাদেশী কমিউনিটির দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেবেন।

আগামী ২৭ অক্টোবর তিনি ইউএই’র ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মাদ বিন রশিদ আল মকতুমের সঙ্গে বৈঠক করতে দুবাই যাবেন।

এ বৈঠকের পর প্রধানমন্ত্রী রাস আল-খাইমাহ’র (আরএকে) শাসক শেখ সৌদ বিন আকর আল কাশিমির সঙ্গে বৈঠকের জন্য সেখানে যাবেন। বৈঠকের আগে তিনি আরএকে শাসকের দেয়া এক মধ্যাহ্নভোজে অংশ নেবেন।

সেখান থেকে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের স্বদেশগামী ভিভিআইপি ফাইট ধরতে আবারো দুবাইয়ে আসবেন। ফাইটটি বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে রওনা হয়ে রাত সাড়ে ১১টার দিকে ঢাকায় পৌঁছাবে বলে ধারণা করা যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ